Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ময়মনসিংহ সার্কিট হাউসের সালামী মঞ্চে দেয়াল নির্মাণ: জনমতের জোরে প্রশাসনের দ্রুত পদক্ষেপ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সমালোচনার মুখে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ‘সালামী মঞ্চ’ ঘিরে দেয়াল নির্মাণের কাজ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে মঞ্চের চারপাশে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। পরে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম সাংবাদিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে কাজ বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল নির্মাণের ফলে মাঠের খোলামেলা দৃশ্য নষ্ট হওয়ার পাশাপাশি খেলাধুলায়ও বিঘ্ন ঘটত। সন্ধ্যায় দেখা যায়, শ্রমিকরা ইট তুলে গর্তে মাটি ভরাট করছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করায় ছোট দেয়াল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

মাঠে খেলতে আসা যুবক মেহেদী হাসান বলেন, “বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটিকে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে; যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল, তেমনই থাকা উচিত।”ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, “মাঠে দেয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে; না হলে আমরা বসে থাকব না।”সুজন ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, “উন্মুক্ত মাঠে বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। এখানে প্রধানমন্ত্রীসহ অনেকেই গার্ড অব অনার নিয়েছেন। নিরাপত্তার দোহাই দিয়ে মাঠে ইটের গাঁথুনি দেওয়া ঠিক হবে না।”জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম বলেন, “এটা সালামী মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে, সরিয়ে নিতে বলেছি।”

আরও পড়ুনঃ  আখেরী চাহার শোম্বা ১২ আগস্ট
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

“ময়মনসিংহ সার্কিট হাউসের সালামী মঞ্চে দেয়াল নির্মাণ: জনমতের জোরে প্রশাসনের দ্রুত পদক্ষেপ”

সময়: ০১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সমালোচনার মুখে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ‘সালামী মঞ্চ’ ঘিরে দেয়াল নির্মাণের কাজ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে মঞ্চের চারপাশে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। পরে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম সাংবাদিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে কাজ বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল নির্মাণের ফলে মাঠের খোলামেলা দৃশ্য নষ্ট হওয়ার পাশাপাশি খেলাধুলায়ও বিঘ্ন ঘটত। সন্ধ্যায় দেখা যায়, শ্রমিকরা ইট তুলে গর্তে মাটি ভরাট করছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করায় ছোট দেয়াল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

মাঠে খেলতে আসা যুবক মেহেদী হাসান বলেন, “বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটিকে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে; যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল, তেমনই থাকা উচিত।”ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, “মাঠে দেয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে; না হলে আমরা বসে থাকব না।”সুজন ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, “উন্মুক্ত মাঠে বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। এখানে প্রধানমন্ত্রীসহ অনেকেই গার্ড অব অনার নিয়েছেন। নিরাপত্তার দোহাই দিয়ে মাঠে ইটের গাঁথুনি দেওয়া ঠিক হবে না।”জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম বলেন, “এটা সালামী মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে, সরিয়ে নিতে বলেছি।”

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ