Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত ‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি: তৌহিদী জনতার বিক্ষোভের মুখে যুবক আটক

  • Reporter Name
  • সময়: ০৫:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২২৩ Time View

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করা বাঁধন সাহা নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এর আগে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামি তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃত বাঁধন সাহা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা। সে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর সক্রিয় সদস্য দাবি তৌহিদী জনতার।

স্থানীয় ও তৌহিদী জনতার সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার নবী(সাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। পরে বিষয়টি জানাজানি হলে তাত্ক্ষণিকভাবে স্থানীয় ইসলামি তৌহিদী জনতা ফুঁসে ওঠে। তাত্ক্ষণিকভাবে বরমী বাজারের আশপাশের মাদ্রাসা মসজিদের ইমাম মুসল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। অবস্থা বেগতি দেখে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় হাজার হাজার ইসলামি তৌহিদী জনতা তার বাড়ির সামনে জরো হয়। এসময় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আটককৃত যুবক ইসকনের সক্রিয় সদস্য।

ইসলামি আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, ‘সে ইসকনের একজন সক্রিয় সদস্য। আমাদের নবী (সাঃ) নিয়ে কটুক্তি করার সাহস কই পেলো। এর সঠিক বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা তার বিচার করবে।’

স্থানীয় সুমন কর্মকার বলেন,’ বাঁধন গরীব ঘরের ছেলে। সে ফেসবুক চালায় কিন্তু কিভাবে বিষয়টি হলো তা আইন শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে আসবে। আমরা হিন্দু মুসলিম সহবস্থানে দীর্ঘদিন ধরেই বসবাস করছি। আমাদের এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়। আর তাই, কারো ধর্মের বিষয়ে কটুক্তি উচিৎ নয়।’

আরও পড়ুনঃ  ‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সাংবাদিকে বলেন, ‘ ঘটনা অবগত হয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বেশ সংখ্যক মানুষ উপস্থিত হলে থমথমে অবস্থার সৃষ্টি হয়েছিল। সে ইসকনের সক্রিয় সদস্য বলে তৌহিদী জনতা দাবি করেছে। আমরা তদন্ত না করে এবিষয়ে বলা যাবে না। এ ঘটনায় মাওলানা মাহাদী হাসান বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তা মামলা আকারে রজু। ওই মামলায় শনিবার দুপুরের দিকে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি: তৌহিদী জনতার বিক্ষোভের মুখে যুবক আটক

সময়: ০৫:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করা বাঁধন সাহা নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এর আগে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামি তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃত বাঁধন সাহা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা। সে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর সক্রিয় সদস্য দাবি তৌহিদী জনতার।

স্থানীয় ও তৌহিদী জনতার সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার নবী(সাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। পরে বিষয়টি জানাজানি হলে তাত্ক্ষণিকভাবে স্থানীয় ইসলামি তৌহিদী জনতা ফুঁসে ওঠে। তাত্ক্ষণিকভাবে বরমী বাজারের আশপাশের মাদ্রাসা মসজিদের ইমাম মুসল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। অবস্থা বেগতি দেখে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় হাজার হাজার ইসলামি তৌহিদী জনতা তার বাড়ির সামনে জরো হয়। এসময় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আটককৃত যুবক ইসকনের সক্রিয় সদস্য।

ইসলামি আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, ‘সে ইসকনের একজন সক্রিয় সদস্য। আমাদের নবী (সাঃ) নিয়ে কটুক্তি করার সাহস কই পেলো। এর সঠিক বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা তার বিচার করবে।’

স্থানীয় সুমন কর্মকার বলেন,’ বাঁধন গরীব ঘরের ছেলে। সে ফেসবুক চালায় কিন্তু কিভাবে বিষয়টি হলো তা আইন শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে আসবে। আমরা হিন্দু মুসলিম সহবস্থানে দীর্ঘদিন ধরেই বসবাস করছি। আমাদের এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়। আর তাই, কারো ধর্মের বিষয়ে কটুক্তি উচিৎ নয়।’

আরও পড়ুনঃ  শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম