Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

  • Reporter Name
  • সময়: ০৮:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তারে সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বাহিনীটি মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন (বুধবার) মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়।

এছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার!
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

সময়: ০৮:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তারে সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বাহিনীটি মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন (বুধবার) মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়।

এছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বসুন্দিয়ায় শিল্প বর্জ্যের বিষে জনজীবন অতিষ্ঠ; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ভয়ভীতি