Dhaka ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে সৌরচালিত সুপেয় পানির পাম্প উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন।

  • Reporter Name
  • সময়: ১২:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা পূর্ব বাল্লা এলাকায় সরকারি কবরস্থানের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলদারদের উচ্ছেদ এবং সরকারি জমি রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।

‎৬ আগস্ট ২০২৬ তারিখে দাখিল করা ওই আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে হরিতলা, শিবজয়নগর, কালিনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ হরিতলা পূর্ব বাল্লা সরকারি কবরস্থানটি দাফন-কাফনের একমাত্র স্থান হিসেবে ব্যবহার করে আসছেন।

‎আবেদনে অভিযোগ করা হয়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি সরকারি কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানে বসতঘর নির্মাণ শুরু করেছেন। স্থানীয়রা তাদের বাধা দিলেও তারা কোনো কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এলাকাবাসীর দাবি, এভাবে সরকারি কবরস্থানের জমি দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে কবরস্থানের অস্তিত্ব সংকটে পড়বে এবং হাজারো মানুষের মরদেহ দাফনের জন্য পর্যাপ্ত জায়গার সংকট সৃষ্টি হবে। এতে জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

‎এ বিষয়ে আবেদনকারী মো. শামীম মিয়া, এলাকাবাসীর পক্ষে, উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে সরকারি কবরস্থানের দখলকৃত জমি উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সরকারি কবরস্থানের জায়গা দখলমুক্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের দখলচেষ্টা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরও পড়ুনঃ  শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত

মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন।

সময়: ১২:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা পূর্ব বাল্লা এলাকায় সরকারি কবরস্থানের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলদারদের উচ্ছেদ এবং সরকারি জমি রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।

‎৬ আগস্ট ২০২৬ তারিখে দাখিল করা ওই আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে হরিতলা, শিবজয়নগর, কালিনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ হরিতলা পূর্ব বাল্লা সরকারি কবরস্থানটি দাফন-কাফনের একমাত্র স্থান হিসেবে ব্যবহার করে আসছেন।

‎আবেদনে অভিযোগ করা হয়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি সরকারি কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানে বসতঘর নির্মাণ শুরু করেছেন। স্থানীয়রা তাদের বাধা দিলেও তারা কোনো কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এলাকাবাসীর দাবি, এভাবে সরকারি কবরস্থানের জমি দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে কবরস্থানের অস্তিত্ব সংকটে পড়বে এবং হাজারো মানুষের মরদেহ দাফনের জন্য পর্যাপ্ত জায়গার সংকট সৃষ্টি হবে। এতে জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

‎এ বিষয়ে আবেদনকারী মো. শামীম মিয়া, এলাকাবাসীর পক্ষে, উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে সরকারি কবরস্থানের দখলকৃত জমি উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সরকারি কবরস্থানের জায়গা দখলমুক্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের দখলচেষ্টা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি