
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে পবিত্র আশুরা উপলক্ষে ১৩তম বার্ষিকী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মানিকপুর ইসলামি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে দেশবরেণ্য ইসলামি আলোচক ও বক্তারা উপস্থিত রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) ডাঃ মহিউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাসেমী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি ক্বারী শামীম হোসাইন রেজা ক্বাদরী সাহেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ ক্বারী মশিউর রহমান সালেহী সাহেব।
মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন হাজী মো. ফুল মিয়া সর্দার। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মামুন আহমেদ।
মহাসম্মেলনে ধর্মীয় আলোচনা, ইসলামী বয়ান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরা হচ্ছে। বর্তমানে মাহফিলের কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 






















