Dhaka ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভারত থেকে আমদানি বাড়ায় বাণিজ্য ঘাটতি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর জোর বাণিজ্যমন্ত্রীর জ্বালানি সংকট কাটাতে লুটপাট বন্ধের তাগিদ, দেশীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান ক্যাবের নদী দখল-দূষণ ঠেকাতে ঢাকায় ৩৭ সদস্যের বিশেষ সেল তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, পিবিআই প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি দিশা সালিয়ানের মৃত্যুতে ফের তদন্তের নির্দেশ, দায়িত্ব পেল সিবিআই টিসিবির ভর্তুকির পণ্য বাজারে মূল্যচাপ কমিয়ে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী বন্যায় নেপালের জলবিদ্যুৎ খাত বিপর্যস্ত, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ জ্বালানি সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারিতে ১ বিলিয়ন ডলার যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • সময়: ০৬:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দনবার্তায় আমিরাতের প্রেসিডেন্ট তার প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন তিনি।

অভিনন্দনবার্তায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও তার শপথ গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

তাদের অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।

অভিনন্দনবার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা রয়েছে। দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে সংযুক্ত আরব আমিরাত।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ৫ সেপ্টেম্বরের লংমার্চ-সমাবেশ ঘিরে সিএমপি কমিশনারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
Tag :
জনপ্রিয় নিউজ

ভারত থেকে আমদানি বাড়ায় বাণিজ্য ঘাটতি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

সময়: ০৬:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দনবার্তায় আমিরাতের প্রেসিডেন্ট তার প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন তিনি।

অভিনন্দনবার্তায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও তার শপথ গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

তাদের অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।

অভিনন্দনবার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা রয়েছে। দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে সংযুক্ত আরব আমিরাত।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না" ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান