Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ

  • Reporter Name
  • সময়: ০৮:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি (LL.B) ফাইনাল পরীক্ষা-২০২৩-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা (ইভা)। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

ফাতেমা আক্তার মাহমুদা বলেন, এই অর্জন মহান আল্লাহর অশেষ রহমত। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, শিক্ষাজীবনে বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও কাগজপত্রসংক্রান্ত সমস্যার মুখোমুখি হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। এজন্য তিনি উপাচার্যকে পিতৃতুল্য অভিভাবক হিসেবে উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

একই সঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, পরীক্ষা নিয়ন্ত্রক ব্যক্তিগতভাবে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সমস্যার সমাধানে সহযোগিতা করেছেন। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপাচার্যের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন বিভাগের শিক্ষকদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাতেমা আক্তার মাহমুদা বলেন,
“এই অর্জন মহান আল্লাহর অশেষ রহমত। বাবা-মা, শিক্ষক এবং সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া ও সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে একজন দক্ষ, সৎ ও মানবিক আইনজীবী হিসেবে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যরা এ সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। শিক্ষকবৃন্দও আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ফাতেমা আক্তার মাহমুদার এই সাফল্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ

সময়: ০৮:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬