Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মোংলায় জনসমাবেশে কৃষিবিদ শামীম খাদ্য,পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে

আশিক বিশ্বাস ,মোংলা প্রতিনিধি: কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোন কর্পোরেট দখল এবং নব্য ঔপনিবেশিক শাসন-শোষন সহ্য করা হবেনা। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। উপকূলের পরিবেশ বির্পযয় খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। জলবায়ু উদ্বাস্তু রোধে উত্তরের দেশগুলোকে ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে।

দেশে ন্যায্য জলবায়ুবান্ধব টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। ১৫ অক্টোবর বুধবার বিকেলে মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম একথা বলেন।

উপকূলীয় নারী, বনজীবী, মৎস্যজীবী, ভূমিহীন, জলবায়ু উদ্বাস্তুসহ নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার রক্ষার দাবিতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটারকিপার এ জনসমাবেশের আয়োজন করে।

বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

জনসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাষ, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ ও নারীনেত্রী শামীমা আক্তার লাইজু।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী তৃপ্তি সরদার, সুনীতি রায়, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী কমলা সরকার, হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার কৃষিবিদ শামীমুর রহমান শামীম আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলের ৬৪% মানুষ নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত।

আরও পড়ুনঃ  তারেক রহমান: শিক্ষাজীবন থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে দীর্ঘ পথচলা

লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ও মৎস্য চাষে বিপর্যয় নেমে এসেছে। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় জলবায়ু পরিবর্তন রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে।নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিতে ভর্তুকি প্রদান করছে।

কৃষি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে। জলবায়ু সহনশীল কৃষি চাষাবাদে উপক‚লের প্রান্তিক চাষীদের সম্পৃক্ত করা হয়েছে। নারীনেত্রী কমলা সরকার বলেন কৃষিকাজ ও মৎস্য চাষে নারীদের অবদান থাকলেও স্বীকৃতি নেই। নারী কৃষক ও নারী জেলেদের সরকারি ভাবে স্বীকৃতি দিতে হবে।

জলবায়ুর অভিঘাতে আক্রান্ত নারীর অধিকার রক্ষায় সরকারকে গুরুত্ব দিতে হবে। সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি বন্ধ করে জলবায়ু পরিবর্তন রুখতে হবে। নারীর অধিকার মানবাধিকার বিবেচনায় নিতে হবে। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে তাদের মাঝে খাসজমি বন্টন করতে হবে। জনসমাবেশে কৃষানীরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করে।

জনসমাবেশে লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্ল্যেখ্য এবছর বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৮০তম বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে তাদের শোষণ, সম্পদের অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন ও নব্য ঔপনিবেশিক আচরণের প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

মোংলায় জনসমাবেশে কৃষিবিদ শামীম খাদ্য,পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে

সময়: ১০:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫