Dhaka ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র—এমপি ফজলুল হক মিলন নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২, ধরাছোঁয়ার বাইরে রিপন চক্রবর্তী রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! দোয়ারাবাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং নিয়ে আলোচনা সভা ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভোলাহাটের রিদয় নামে ১ যুবকের মৃত্যু সুনামগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১ ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ নূরুল ইসলাম মনি আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

  • Reporter Name
  • সময়: ০৮:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারকরা সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে মাদকদ্রব্য, ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

রাতভর পৃথক অভিযান

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে যশোর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশের ভাষ্য, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে রূপদিয়া এলাকা থেকে যুবলীগ কর্মী বিপুল হোসেনকে আটক করে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য মামলায় গ্রেপ্তার আরও ১২৮

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাকি ১২৮ জনের বিরুদ্ধে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলার অভিযোগ রয়েছে।

বিশেষ অভিযানের সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

অভিযান অব্যাহত থাকবে

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ১২ দিনে

তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র—এমপি ফজলুল হক মিলন

যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

সময়: ০৮:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারকরা সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে মাদকদ্রব্য, ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

রাতভর পৃথক অভিযান

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে যশোর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশের ভাষ্য, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে রূপদিয়া এলাকা থেকে যুবলীগ কর্মী বিপুল হোসেনকে আটক করে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য মামলায় গ্রেপ্তার আরও ১২৮

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাকি ১২৮ জনের বিরুদ্ধে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলার অভিযোগ রয়েছে।

বিশেষ অভিযানের সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

অভিযান অব্যাহত থাকবে

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত