শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা গ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে ৩ কোটি টাকা চাহিদার মাঝে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা অনুদানের আশ্বাসসহ পর্যায়ক্রমে অনুদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ-সং
Reporter Name 





















