Dhaka ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্রমিকদের ওপর হামলার অভিযোগে চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ কলেরা ঠেকাতে ১৪ এলাকায় ৫১ লাখ মানুষকে দেওয়া হচ্ছে টিকা বিকেলেই তীব্র হতে পারে লোডশেডিং, বিদ্যুতের ঘাটতি ২৮৯৪ মেগাওয়াটের শঙ্কা লিখিত পরীক্ষায় প্রক্সি, মৌখিকে এসে ধরা ৬ প্রার্থী ঢাকাসহ ১১ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি ফিরতে পারে গরমে ১৫ দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ কাদের, স্বামীর সন্ধানে স্ত্রী স্কুলে ছুরি হামলায় আহত ৩ শিক্ষার্থী, আটক ১৪ বছরের কিশোর ধ্বংসস্তূপের নিচে ৪ ঘণ্টা, ৯৭ বছর বয়সেও হার মানেননি গুনা মায়া পেনশন নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন শায়খ আহমাদুল্লাহ বিদ্যুৎ-গ্যাস সংকটে শিল্পে স্বস্তির পথ খুঁজছে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গুনিয়া সাহাদ্বী নগরে শ্রীশ্রী মগদেশ্বরী মাতৃ মন্দিরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • সময়: ১০:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৭৮ Time View

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

রাঙ্গুনিয়া সাহাদ্বী নগর ও মধ্য পারুয়া সর্বজনীন শ্রীশ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মন্দিরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী চণ্ডী পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, শুভ অধিবাস সংকীর্তন, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানমালার শুরুতে ভক্তিমূলক পরিবেশে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মন্দির ও মহোৎসব পরিচালনা পরিষদের সভাপতি মিঠুন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাসেল চক্রবর্ত্তী (রাজেশ), অর্থ সম্পাদক কৃষ্ণ মালাকার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ মালাকারসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিকভাবে অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব ধর্মীয় কর্মসূচির মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম যজ্ঞে অংশগ্রহণকারীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কীর্তন ও নামসংকীর্তনে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তের সমাগম ঘটে।

আরও পড়ুনঃ  শাহ রুবেল আহমেদের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় নিউজ

শ্রমিকদের ওপর হামলার অভিযোগে চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া সাহাদ্বী নগরে শ্রীশ্রী মগদেশ্বরী মাতৃ মন্দিরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময়: ১০:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

রাঙ্গুনিয়া সাহাদ্বী নগর ও মধ্য পারুয়া সর্বজনীন শ্রীশ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মন্দিরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী চণ্ডী পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, শুভ অধিবাস সংকীর্তন, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানমালার শুরুতে ভক্তিমূলক পরিবেশে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মন্দির ও মহোৎসব পরিচালনা পরিষদের সভাপতি মিঠুন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাসেল চক্রবর্ত্তী (রাজেশ), অর্থ সম্পাদক কৃষ্ণ মালাকার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ মালাকারসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিকভাবে অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব ধর্মীয় কর্মসূচির মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম যজ্ঞে অংশগ্রহণকারীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কীর্তন ও নামসংকীর্তনে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তের সমাগম ঘটে।

আরও পড়ুনঃ  রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শাহজালাল গাজী