Dhaka ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড বকশীগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারগুলোর পাশে বিএনপি নেতা শাকিল মায়াকান্না নয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অন্তত একটি দাবি সংসদে উত্থাপন করুন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ গোয়াইনঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

  • Reporter Name
  • সময়: ১১:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১১ Time View

জেলা প্রতিনিধি, রাজবাড়ী | মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র, হত্যা ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি—মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

খবর: নিজস্ব প্রতিবেদক।

আরও পড়ুনঃ  বিলডাকাতিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে হামকুড়া নদী খনন ও টিআরএম চালুর দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

সময়: ১১:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

জেলা প্রতিনিধি, রাজবাড়ী | মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র, হত্যা ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি—মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

খবর: নিজস্ব প্রতিবেদক।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত