Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ

  • Reporter Name
  • সময়: ১২:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৪৪ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

“ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা বাড়ানোর জন্য ৩০ টা কাঠ বাদাম গাছগুলো অপসারণ করা হয়েছে।”

রাজশাহী নগরীতে রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ৩০টি কাঠবাদাম গাছ কেটে ফেলা হয়েছে।

রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের এক পাশজুড়ে ছায়া ও প্রশান্তি ছড়ানো গাছগুলো বৃহস্পতিবার থেকে কাটা শুরু হয়। রোববার শেষ তিনটি গাছ কাটার মধ্য দিয়ে এ কাজ শেষ হয়।

জানা গেছে, নগরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ২০১০ সালের দিকে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদাম গাছ রোপণ করে। দীর্ঘ ১৬ বছরে এসব গাছ বড় হয়ে ছায়া ও ফল দিত। তবে ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর সড়ক সম্প্রসারণের প্রয়োজন দেখা দেওয়ায় গাছগুলো কেটে ফেলা হয়।

সিটি করপোরেশন থেকে বলা হয়েছে, আরও কিছু গাছও কাটতে হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৭টি গাছ ইতোমধ্যে কাটা হয়েছে এবং বাকি তিনটি গাছ কাটার কাজ চলছিল। শ্রমিকরা গাছের গোড়া করাত দিয়ে কাটছেন, আর কাটা গাছের গুঁড়ি রাস্তার পাশে পড়ে আছে।

এ দৃশ্য দেখে অনেক পথচারী ও স্থানীয় বাসিন্দা হতাশা প্রকাশ করেন।

কলাবাগান এলাকার বাসিন্দা তুহিন আলী বলেন, “এ এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা ঠিক হয়নি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা বুঝতে পারছি না।”

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সরদার একই এলাকার মো. গাজী বলছিলেন, “আটজন শ্রমিক চারদিন ধরে গাছ কাটার কাজ করছেন। সিটি করপোরেশন থেকে নিলামে কিনে নেওয়া এক ব্যবসায়ী এই গাছগুলো কাটছেন।”

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান বলেন, “বন বিভাগের প্রাক্কলন অনুযায়ী নিয়ম মেনে গাছগুলো বিক্রি করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা বাড়ানোর জন্য গাছগুলো অপসারণ করা হয়েছে।”

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিনি বলেন, “বর্তমানে সড়কের প্রস্থ সাড়ে তিন মিটারের কম হওয়ায় রাস্তা সম্প্রসারণ ও ড্রেনের ওপর ফুটপাত নির্মাণের কাজ চলছে। পরে সেখানে নতুন গাছ লাগানো হবে।”

তবে উন্নয়নের নামে গাছ কাটার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পরিবেশবাদীরা।

রাজশাহীর পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘বরেন্দ্র ইয়ুথ ফোরামের’ সভাপতি আতিকুর রহমান বলেন, “নতুন গাছ লাগানোর আশ্বাস দিয়ে পুরোনো গাছ কেটে ফেলা কোনো টেকসই সমাধান নয়।

“গাছ রেখেও উন্নয়ন সম্ভব-এই ভাবনাটি এখনো প্রকৌশলীদের মধ্যে দৃশ্যমান নয়। এ ধরনের সিদ্ধান্ত পরিবেশের জন্য আত্মঘাতী।”

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ

সময়: ১২:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

“ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা বাড়ানোর জন্য ৩০ টা কাঠ বাদাম গাছগুলো অপসারণ করা হয়েছে।”

রাজশাহী নগরীতে রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ৩০টি কাঠবাদাম গাছ কেটে ফেলা হয়েছে।

রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের এক পাশজুড়ে ছায়া ও প্রশান্তি ছড়ানো গাছগুলো বৃহস্পতিবার থেকে কাটা শুরু হয়। রোববার শেষ তিনটি গাছ কাটার মধ্য দিয়ে এ কাজ শেষ হয়।

জানা গেছে, নগরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ২০১০ সালের দিকে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদাম গাছ রোপণ করে। দীর্ঘ ১৬ বছরে এসব গাছ বড় হয়ে ছায়া ও ফল দিত। তবে ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর সড়ক সম্প্রসারণের প্রয়োজন দেখা দেওয়ায় গাছগুলো কেটে ফেলা হয়।

সিটি করপোরেশন থেকে বলা হয়েছে, আরও কিছু গাছও কাটতে হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৭টি গাছ ইতোমধ্যে কাটা হয়েছে এবং বাকি তিনটি গাছ কাটার কাজ চলছিল। শ্রমিকরা গাছের গোড়া করাত দিয়ে কাটছেন, আর কাটা গাছের গুঁড়ি রাস্তার পাশে পড়ে আছে।

এ দৃশ্য দেখে অনেক পথচারী ও স্থানীয় বাসিন্দা হতাশা প্রকাশ করেন।

কলাবাগান এলাকার বাসিন্দা তুহিন আলী বলেন, “এ এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা ঠিক হয়নি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা বুঝতে পারছি না।”

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সরদার একই এলাকার মো. গাজী বলছিলেন, “আটজন শ্রমিক চারদিন ধরে গাছ কাটার কাজ করছেন। সিটি করপোরেশন থেকে নিলামে কিনে নেওয়া এক ব্যবসায়ী এই গাছগুলো কাটছেন।”

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান বলেন, “বন বিভাগের প্রাক্কলন অনুযায়ী নিয়ম মেনে গাছগুলো বিক্রি করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা বাড়ানোর জন্য গাছগুলো অপসারণ করা হয়েছে।”

আরও পড়ুনঃ  নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার