Dhaka ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ নড়াইলের চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা-নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার খেলার জের ধরে কলেজছাত্রকে মারধরের অভিযোগ, মণিরামপুরে স্কুলশিক্ষক গ্রেফতার সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে চট্টগ্রামে পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জদের সঙ্গে সিএমপি কমিশনারের সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা অর্থনীতিতে চাপ, তবু ব্যাংকে বাড়ছে কোটির হিসাব
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীর বাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

  • Reporter Name
  • সময়: ১০:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুযোগ বুঝে তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি চৌকস দল এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালায় ডিবি পুলিশ। তল্লাশিকালে ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠ বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন ও তার পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রোববারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  আকমল আলীতে জুয়ার নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

রাজশাহীর বাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

সময়: ১০:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুযোগ বুঝে তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি চৌকস দল এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালায় ডিবি পুলিশ। তল্লাশিকালে ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠ বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন ও তার পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রোববারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জন বিদেশি নাগরিক গ্রেফতার