Dhaka ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় গভীর রাতে ১০০ বস্তা ইউরিয়া সারের ভ্যান আটক, ছাড়ার ঘটনায় নানা অভিযোগ কাউখালীতে ৬৯ শটগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে সংবর্ধনা দিলেন এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি ঘুমধুমে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ কামাল আটক নরসিংদীর শিবপুরে মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন জাপানি টিম শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

  • Reporter Name
  • সময়: ০৯:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়ির ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন আনজুমানপাড়ার মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৭-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।

বিজিবি জানায়, মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

পরে তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন!!
Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় গভীর রাতে ১০০ বস্তা ইউরিয়া সারের ভ্যান আটক, ছাড়ার ঘটনায় নানা অভিযোগ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

সময়: ০৯:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়ির ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন আনজুমানপাড়ার মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৭-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।

বিজিবি জানায়, মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

পরে তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  ডিমলায় কিশোর গ্যাংয়ের উৎপাতে আতঙ্কে সাধারণ মানুষ