Dhaka ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, দীর্ঘদিন বন্ধ থাকায় জীবিকায় সংকট, নদী খোলার খবরে আশাবাদী শ্রমিক পরিবার বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মোহাম্মদ মজিবুর রহমান বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর পক্ষ থেকে হুইপ জি কে গউছ-কে ফুলেল শুভেচ্ছা কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে তাল বীজ রোপনের উদ্বোধন বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৪:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩৪৮ Time View

তৌফিকুর রহমান তাহের, (সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

(বুধবার)২৬মার্চ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়।
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটির প্রত্যুষে শাল্লা উপজেলা প্রশাসন, শাল্লা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাল্লা উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৯ টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন শেষে শাল্লা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা শওকত জামিল, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাকিবুল ইসলাম, সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ নানান শ্রেণী পেশার মানুষ।

সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

পরবর্তীতে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এবং স্বাধীনতা দিবসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আবার গতকাল ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়৷

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সময়: ০৪:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

তৌফিকুর রহমান তাহের, (সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

(বুধবার)২৬মার্চ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়।
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটির প্রত্যুষে শাল্লা উপজেলা প্রশাসন, শাল্লা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাল্লা উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৯ টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন শেষে শাল্লা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা শওকত জামিল, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাকিবুল ইসলাম, সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ নানান শ্রেণী পেশার মানুষ।

সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

পরবর্তীতে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এবং স্বাধীনতা দিবসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আবার গতকাল ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়৷

আরও পড়ুনঃ  দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন