Dhaka ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে পুলিশ হেফাজতে কৃপেশ রায় সিএমপিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

  • Reporter Name
  • সময়: ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৭ Time View

বগুড়া প্রতিনিধি:


বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে তার গুদাম সিলগালা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট বাজারে অবস্থিত মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকালে কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম থেকে দুটি ভটভটিতে করে বিপুল পরিমাণ রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতার সন্দেহ হলে তারা চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা জানান, সারগুলো কড়ইহাটের মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছিল।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করেন।

পরবর্তীতে ‘আদমদীঘিতে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ আটক ৫
Tag :
জনপ্রিয় নিউজ

মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

সময়: ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বগুড়া প্রতিনিধি:


বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে তার গুদাম সিলগালা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট বাজারে অবস্থিত মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকালে কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম থেকে দুটি ভটভটিতে করে বিপুল পরিমাণ রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতার সন্দেহ হলে তারা চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা জানান, সারগুলো কড়ইহাটের মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছিল।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করেন।

পরবর্তীতে ‘আদমদীঘিতে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভোলাহাটের তালপল্লীতে দুর্বৃত্তদের হামলায় ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত