Dhaka ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সকল কিছুর আপনি

সকল কিছুর আপনি

 সাইফুন্নাহার নাহার শিউলি

এই যে হঠাৎ কোন কারণ ছাড়াই মন খারাপ লাগে—
এটার জন্য দায়ী আপনি

সবকিছু থাকার পরও চারপাশটা কেমন যেনো খালি এবং ফাঁকা ফাঁকা লাগে—
এটার কারণ আপনি

এই যে হঠাৎ ভেতরটা আচমকাই মোচড় দিয়ে ওঠে,
কী এক অজানা ব্যথায় বুকের ভেতরটা চিনচিন করে—
এটার কারণ আপনি

অফিস যেতে গিয়ে হঠাৎ আনমনা হয়ে গন্তব্য ছেড়ে চলে যাওয়া,
এমনকি প্রায়ই ছাতাটা বা লাঞ্চবক্সটা যানবাহনে ফেলে আসা—
এসব কিছুর পেছনের কারণও আপনি

এই যে আমার নির্ঘুম রাত,
অসহ্য ছটফটানি,
বিছানায় এপাশ-ওপাশ করা—
এটার কারণও আপনি

মাঝে মধ্যেই এলোমেলো ভাবনায় মাথাটা ঝিমঝিম করা,
ভেতরটা শুন্য শুন্য লাগা—
এটার কারণও আপনি

আমার ভুলোমন, অগোছালো জীবন,
অনিদ্রা, অনাহার, অসুস্থতা—
এসব কিছুর কারণও আপনি

আমার মলিন মুখ, উস্কোখুস্কো চুল,
চোখের নীচের কালি, কপালের বলিরেখা—
এসব কিছুর কারণও আপনি

এই যে আপনাকে ঘিরে এত কাণ্ড, এতকিছু,
অথচ আপনি আমার জীবনে ছিটেফোঁটাতেও নেই।
তবুও আপনাকে ভেবেভেবেই কেটে যায় রাত, দিন,
ঘণ্টা, মিনিট, প্রতি ন্যানোসেকেন্ড—
এটারও অন্যতম কারণ আপনি

বিশ্বাস করুন— শুধুই আপনি

 প্রকাশকাল: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

সকল কিছুর আপনি

সময়: ০২:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সকল কিছুর আপনি

 সাইফুন্নাহার নাহার শিউলি

এই যে হঠাৎ কোন কারণ ছাড়াই মন খারাপ লাগে—
এটার জন্য দায়ী আপনি

সবকিছু থাকার পরও চারপাশটা কেমন যেনো খালি এবং ফাঁকা ফাঁকা লাগে—
এটার কারণ আপনি

এই যে হঠাৎ ভেতরটা আচমকাই মোচড় দিয়ে ওঠে,
কী এক অজানা ব্যথায় বুকের ভেতরটা চিনচিন করে—
এটার কারণ আপনি

অফিস যেতে গিয়ে হঠাৎ আনমনা হয়ে গন্তব্য ছেড়ে চলে যাওয়া,
এমনকি প্রায়ই ছাতাটা বা লাঞ্চবক্সটা যানবাহনে ফেলে আসা—
এসব কিছুর পেছনের কারণও আপনি

এই যে আমার নির্ঘুম রাত,
অসহ্য ছটফটানি,
বিছানায় এপাশ-ওপাশ করা—
এটার কারণও আপনি

মাঝে মধ্যেই এলোমেলো ভাবনায় মাথাটা ঝিমঝিম করা,
ভেতরটা শুন্য শুন্য লাগা—
এটার কারণও আপনি

আমার ভুলোমন, অগোছালো জীবন,
অনিদ্রা, অনাহার, অসুস্থতা—
এসব কিছুর কারণও আপনি

আমার মলিন মুখ, উস্কোখুস্কো চুল,
চোখের নীচের কালি, কপালের বলিরেখা—
এসব কিছুর কারণও আপনি

এই যে আপনাকে ঘিরে এত কাণ্ড, এতকিছু,
অথচ আপনি আমার জীবনে ছিটেফোঁটাতেও নেই।
তবুও আপনাকে ভেবেভেবেই কেটে যায় রাত, দিন,
ঘণ্টা, মিনিট, প্রতি ন্যানোসেকেন্ড—
এটারও অন্যতম কারণ আপনি

বিশ্বাস করুন— শুধুই আপনি

 প্রকাশকাল: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, পিবিআই প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি