
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
আগেই বলছি, কেপ ভার্ডে নামটা এবারই প্রথম শুনেছি। কিন্তু এই বিশ্বকাপে তাদের দুর্দান্ত পারফরম্যান্স, বিশেষ করে গোলকিপারের অসাধারণ নৈপুণ্য, সত্যিই সবাইকে মুগ্ধ করেছে। তাদের শৃঙ্খলাবদ্ধ ব্লক ফুটবল স্পেনের মতো শক্তিশালী দলকেও চমকে দিয়েছিল।
তবে মনে হচ্ছে, তাদের বিশ্বকাপ রূপকথার শেষটা আজই লেখা হতে পারে। দুর্ভাগ্যবশত, নকআউট পর্বে তাদের মুখোমুখি হতে হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। আমার মতে, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ ও ধারাবাহিক দুটি দল হলো আর্জেন্টিনা এবং ফ্রান্স। দুই দলই নিজেদের ছন্দে খেলছে এবং প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে দিচ্ছে।
আজ দেখার বিষয়, আর্জেন্টিনার সৃজনশীল মাঝমাঠ এবং দুই উইং থেকে আসা আক্রমণের জবাব কেপ ভার্ডের শক্ত ডিফেন্স কীভাবে দেয়। আর যার খেলা উপভোগ করতে কোনো দলের সমর্থক হওয়ারও প্রয়োজন হয় না, সেই প্রিয় লিও মেসি তো আছেই।
আমার পূর্বাভাস, আর্জেন্টিনা ৩-১ অথবা ২-০ ব্যবধানে জয় তুলে নেবে।
কেপ ভার্ডের পুরো দলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তারা যে সাহস, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা ফুটবলপ্রেমীরা অনেক দিন মনে রাখবে। ফল যাই হোক, তারা মাথা উঁচু করেই দেশে ফিরবে।
ভামোস আর্জেন্টিনা! 🇦🇷
Reporter Name 






















