
মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুর
জামালপুরের সরিষাবাড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা,শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী সম্বর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা শিল্প কলা মিলনায়তনে চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মুনছুর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও মাননীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আলী আহসান,সহঃ জেলা শিক্ষা অফিসার হারুন অর রশীদ,সরিষাবাড়ি উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল হালিম,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান (কাজী বাবুল)বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আওয়াল,গোলাম রব্বানী লেকু,লাবীব তালুকদার লিটন প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমার্ধে সমন্বর সভা ও দ্বিতীয়ার্ধে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিদের রজনী গন্ধার ষ্টিক,ক্রেষ্ট, ও উপঢৌকনের মাধ্যমে বিদায়ী সম্ভাষণ জানানো হয়।
Reporter Name 






















