Dhaka ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

  • Reporter Name
  • সময়: ০৯:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

মিরু হাসান,
বগুড়া প্রতিনিধি

বগুড়ার সান্তাহারে একটি ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এম. ডি. বাঁধন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাঁধন ওই এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রেলওয়ে ইয়ার্ড কলোনির একটি ছাতিম গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছেন না। তাদের দাবি, বাঁধনকে অন্য কোনোভাবে হত্যা করার পর মরদেহটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষ হলে বাঁধনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সময়: ০৯:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মিরু হাসান,
বগুড়া প্রতিনিধি

বগুড়ার সান্তাহারে একটি ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এম. ডি. বাঁধন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাঁধন ওই এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রেলওয়ে ইয়ার্ড কলোনির একটি ছাতিম গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছেন না। তাদের দাবি, বাঁধনকে অন্য কোনোভাবে হত্যা করার পর মরদেহটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষ হলে বাঁধনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  জ্বালানি সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারিতে ১ বিলিয়ন ডলার