Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops… We can’t process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী ৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত রিয়াজুল হক সাগর, রংপুর। জিরো পয়েন্টে বালু লুটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৭ Time View

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগাণকে সামনে রেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে নওগাঁর সাপাহারে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপি ভার্চুয়াল বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই মেলার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের হাতিয়ার হবে।’

অনুষ্ঠানে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সাপাহার সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এস এম সারওয়ার, একাডেমি সুপার ভাইজার নাজমা আকতার, সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, শিরন্টি ময়না কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে স্টল সাজিয়েছেন। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত প্রজেক্টগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।

শেষে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি মোবাইল নং ০১৭৪০৬২৭৭৪৮

আরও পড়ুনঃ  নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে

সাপাহারে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সময়: ০৮:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগাণকে সামনে রেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে নওগাঁর সাপাহারে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপি ভার্চুয়াল বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই মেলার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের হাতিয়ার হবে।’

অনুষ্ঠানে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সাপাহার সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এস এম সারওয়ার, একাডেমি সুপার ভাইজার নাজমা আকতার, সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, শিরন্টি ময়না কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে স্টল সাজিয়েছেন। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত প্রজেক্টগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।

শেষে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি মোবাইল নং ০১৭৪০৬২৭৭৪৮

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার