Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কালীগঞ্জে পরীক্ষার্থী ১,৮৫৫ জন

  • Reporter Name
  • সময়: ১২:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭৭ Time View

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়।

পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষা পরিচালনায় একাধিক নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড।

এদিকে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা রয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফটের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৮৫৫ জন। প্রথম দিনের পরীক্ষায় এইচএসসি শাখায় ১ হাজার ২৫৪ জনের মধ্যে ১ হাজার ২৩২ জন উপস্থিত এবং ২২ জন অনুপস্থিত ছিলেন। আলিম শাখায় ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন উপস্থিত ও ৭ জন অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। তিনি জানান, কালীগঞ্জে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কালীগঞ্জে পরীক্ষার্থী ১,৮৫৫ জন

সময়: ১২:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়।

পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষা পরিচালনায় একাধিক নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড।

এদিকে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা রয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফটের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৮৫৫ জন। প্রথম দিনের পরীক্ষায় এইচএসসি শাখায় ১ হাজার ২৫৪ জনের মধ্যে ১ হাজার ২৩২ জন উপস্থিত এবং ২২ জন অনুপস্থিত ছিলেন। আলিম শাখায় ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন উপস্থিত ও ৭ জন অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়