Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৫:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৭ Time View

বিশেষ প্রতিনিধি: বাবলু বড়ুয়া চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরী এলাকায় আসন্ন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ০৩.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী মহোদয়। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতি মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি, চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত

সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত

সময়: ০৫:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশেষ প্রতিনিধি: বাবলু বড়ুয়া চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরী এলাকায় আসন্ন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ০৩.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী মহোদয়। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতি মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি, চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট