Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে ইমাম সেজে প্রধানমন্ত্রীর ভাতা নিলেন জামায়াত নেতা দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভ গ্রাহকদের ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস রুকইয়াহ শিক্ষা কোর্সের ২৮তম ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত ড. জিনবোধি সভাপতি, আনন্দবোধি সম্পাদক, সুমনপ্রিয় অর্থ সম্পাদক চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত ‘ আমাদের গৌরবের ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে ইতিহাস লেখক গবেষকদের ভুমিকা অপরিসীম ‘
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্ত্রীর মাদক কর্মকাণ্ডে বাধা, স্বামীকে ফাঁসাতে মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১০:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

নিজস্ব প্রতিনিধি-নয়ন রায়,

‎যশোরের অভয়নগরে মাদক ও অসামাজিক কার্যকলাপের হোতা হিসেবে পরিচিত মুসলিমা আক্তার উর্মির অন্ধকার জগতের প্রতিবাদ করায় তার নিজ স্বামী মেহেদী হাসান চরম আইনি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উর্মির বেপরোয়া মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি স্বামীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনসহ যশোর আদালতে ভিত্তিহীন মামলা দায়ের করেছেন বলে ভুক্তভোগী দাবি করেছেন।

‎অনুসন্ধানে জানা গেছে,মুসলিমা আক্তার উর্মি দীর্ঘদিন ধরে তার ভাড়া বাসায় মাদক ও অসামাজিক আড্ডা চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী মেহেদী হাসানের দাবি, তিনি এই অসামাজিক কাজ বন্ধ করে স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলে উর্মি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অপকর্ম আড়াল করতে এবং স্বামীকে দমানোর জন্য তিনি পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করেন এবং পরবর্তীতে অভয়নগর আমলী আদালত, যশোরে একটি মামলা দায়ের করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

‎মুসলিমা আক্তার উর্মির এই বেপরোয়া আচরণের উৎস হিসেবে তার পারিবারিক মাদক সিন্ডিকেটের নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তার বাবা থেকে শুরু করে দুই দুলাভাই-যাঁরা একাধিক মামলার আসামি ও চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত-তাদের মদদেই এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। বর্তমানে ৫ই আগস্টের পর তারা সরাসরি এলাকায় না থাকলেও মুসলিমা আক্তার উর্মি ও তার বোন লিজা ও আফরোজা মিলে এই চক্র নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে।

‎ভুক্তভোগীর আরও অভিযোগ,মাদক ক্রয়ের টাকার জন্য উর্মি প্রায়ই মেহেদী হাসানকে মানসিক নির্যাতন ও আত্মহত্যার হুমকি প্রদান করেন। গত ০৭/০৩/২৬ তারিখে মাদক সেবনের টাকা না পেয়ে ব্লেড দিয়ে নিজের হাত কেটে নাটকীয় পরিবেশ তৈরি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক এবং অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে তিনি পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করছেন বলে দাবি করা হয়েছে।

‎এলাকাবাসীর মতে, রাজা ফার্নিচারের গলিতে গোপনে ভাড়া নেওয়া বাসায় অসামাজিক কার্যক্রমের যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে সেনাবাহিনী ও র‍্যাবের কঠোর অভিযান জরুরি। একজন নিরপরাধ স্বামীকে হয়রানি থেকে বাঁচাতে এবং মাদকের এই আখড়া গুঁড়িয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

‎এ বিষয়ে মুসলিমা আক্তার উর্মির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “মেহেদী আপনাকে দিয়ে আমার কাছে ফোন দিয়েছে। আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন করেছি, এটি প্রশাসন তদন্ত করবে। আপনাকে আমি কিছু বলব না।” নিউজ করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি। অন্যদিকে তার বোন আফরোজা জানান, তারা যা করার নিয়ম অনুযায়ী করেছেন এবং বাকিটা প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম
Tag :
জনপ্রিয় নিউজ

নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন

স্ত্রীর মাদক কর্মকাণ্ডে বাধা, স্বামীকে ফাঁসাতে মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ

সময়: ১০:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধি-নয়ন রায়,

‎যশোরের অভয়নগরে মাদক ও অসামাজিক কার্যকলাপের হোতা হিসেবে পরিচিত মুসলিমা আক্তার উর্মির অন্ধকার জগতের প্রতিবাদ করায় তার নিজ স্বামী মেহেদী হাসান চরম আইনি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উর্মির বেপরোয়া মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি স্বামীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনসহ যশোর আদালতে ভিত্তিহীন মামলা দায়ের করেছেন বলে ভুক্তভোগী দাবি করেছেন।

‎অনুসন্ধানে জানা গেছে,মুসলিমা আক্তার উর্মি দীর্ঘদিন ধরে তার ভাড়া বাসায় মাদক ও অসামাজিক আড্ডা চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী মেহেদী হাসানের দাবি, তিনি এই অসামাজিক কাজ বন্ধ করে স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলে উর্মি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অপকর্ম আড়াল করতে এবং স্বামীকে দমানোর জন্য তিনি পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করেন এবং পরবর্তীতে অভয়নগর আমলী আদালত, যশোরে একটি মামলা দায়ের করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

‎মুসলিমা আক্তার উর্মির এই বেপরোয়া আচরণের উৎস হিসেবে তার পারিবারিক মাদক সিন্ডিকেটের নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তার বাবা থেকে শুরু করে দুই দুলাভাই-যাঁরা একাধিক মামলার আসামি ও চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত-তাদের মদদেই এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। বর্তমানে ৫ই আগস্টের পর তারা সরাসরি এলাকায় না থাকলেও মুসলিমা আক্তার উর্মি ও তার বোন লিজা ও আফরোজা মিলে এই চক্র নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে।

‎ভুক্তভোগীর আরও অভিযোগ,মাদক ক্রয়ের টাকার জন্য উর্মি প্রায়ই মেহেদী হাসানকে মানসিক নির্যাতন ও আত্মহত্যার হুমকি প্রদান করেন। গত ০৭/০৩/২৬ তারিখে মাদক সেবনের টাকা না পেয়ে ব্লেড দিয়ে নিজের হাত কেটে নাটকীয় পরিবেশ তৈরি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক এবং অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে তিনি পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করছেন বলে দাবি করা হয়েছে।

‎এলাকাবাসীর মতে, রাজা ফার্নিচারের গলিতে গোপনে ভাড়া নেওয়া বাসায় অসামাজিক কার্যক্রমের যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে সেনাবাহিনী ও র‍্যাবের কঠোর অভিযান জরুরি। একজন নিরপরাধ স্বামীকে হয়রানি থেকে বাঁচাতে এবং মাদকের এই আখড়া গুঁড়িয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

‎এ বিষয়ে মুসলিমা আক্তার উর্মির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “মেহেদী আপনাকে দিয়ে আমার কাছে ফোন দিয়েছে। আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন করেছি, এটি প্রশাসন তদন্ত করবে। আপনাকে আমি কিছু বলব না।” নিউজ করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি। অন্যদিকে তার বোন আফরোজা জানান, তারা যা করার নিয়ম অনুযায়ী করেছেন এবং বাকিটা প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু