Dhaka ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২ রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই, হবে অবাধ ও নিরপেক্ষ: প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৭:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View

 

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত। তাই চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সৌজন্য সাক্ষাতে স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও দুই দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ভারতের অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহের কথাও হাইকমিশনারকে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জানিয়েছি, চলতি অর্থবছরে নির্বাচন হবে।’ একই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌজন্য সাক্ষাতে এসে দলের নেতাকর্মীদের শুভেচ্ছাও জানান ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

আরও পড়ুনঃ  আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন
Tag :
জনপ্রিয় নিউজ

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার

স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই, হবে অবাধ ও নিরপেক্ষ: প্রতিমন্ত্রী

সময়: ০৭:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

 

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত। তাই চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সৌজন্য সাক্ষাতে স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও দুই দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ভারতের অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহের কথাও হাইকমিশনারকে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জানিয়েছি, চলতি অর্থবছরে নির্বাচন হবে।’ একই সঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌজন্য সাক্ষাতে এসে দলের নেতাকর্মীদের শুভেচ্ছাও জানান ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

আরও পড়ুনঃ  ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত