Dhaka ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক ‘সাইবার পুলিশ সেন্টার’ ও ‘ফরেনসিক ল্যাব’ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরিণাকুন্ডুর মণ্ডপগুলোতে নিপুণ হাতের ছোঁয়ায় রঙে পূর্ণতা পাচ্ছে ৩০ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ততা মৃৎশিল্পীরা

  • Reporter Name
  • সময়: ০৮:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
আর মাত্র দুইদিন পরই মর্ত্যে আসছেন দেবী দুর্গা। দুর্গোৎসবকে ঘিরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সব মণ্ডপে নিপুণ হাতের ছোঁয়ায় রঙে পূর্ণতা পাচ্ছে ৩০ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ততা মৃৎশিল্পীরা।
আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফরিদপুর সদর উপজেলার গ্রাম-গঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে পূজামণ্ডপ, কোথাও চলছে আলপনা, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ। সব মিলিয়ে চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। আর পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের ব্যস্ততা, উৎসাহ ও উদ্দীপনা।

আজ(১৪ অক্টোবর) বুধবার সকালে জোড়াদহ জটার খালি বাজার মন্ডপে দুর্গাপূজার ব্যতিক্রমী আয়োজন, সেখানে স্টলগুলোতে প্রতিমা সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সকাল থেকেই রাত পর্যন্ত নিপুণ হাতের ছোঁয়ায় রং নিয়ে প্রতিমা কাজে ব্যস্ত তারা।
মৃৎশিল্পীদের হাতের তুলির রঙে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। আর প্রতিমা তৈরির দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্করা ঘুরে ঘুরে দেখছেন প্রতিমা তৈরির কাজ। ধীরে ধীরে দেবীর রূপ নেওয়ার দৃশ্য দর্শনার্থীদের মাঝে তৈরি করছে বাড়তি আনন্দ ও উৎসাহ।
এদিকে পূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে চলছে আলোকসজ্জা, আলপনা, তোরণ নির্মাণ ও নান্দনিক সাজসজ্জার কাজ।

মা দুর্গার আগমনী বার্তায় ইতোমধ্যেই উৎসবের রঙে রাঙতে শুরু করেছে হরিনাকুন্ডু পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে, এখন শুধুই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়—যেদিন ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হবে পূজা মণ্ডপগুলো আর পূজার কয়েকটি দিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
হরিনাকুন্ডু উপজেলায় এবারে ৩০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সহ সকল প্রস্তুতি জোরদার করা হয়েছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রতিটি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত দীপন রায় সদা তৎপর অবস্থান গ্রহণ করেছেন, কোন প্রকার অপৃত্তিকার ঘটনা সৃষ্টি না হয় এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতি বছর এ উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয় আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ।

আরও পড়ুনঃ  বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

২০২৬ সালের শারদীয় দুর্গাপূজার প্রধান দিনগুলো মহালয়া: ১০ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠী: ১৭ অক্টোবর। মহাসপ্তমী: ১৮ অক্টোবর শনিবার এবং ১৯ অক্টোবর রবিবার। মহাষ্টমী: ২০ অক্টোবর সোমবার, মহানবমী ২১ অক্টোবর মঙ্গলবার ও বুধবার ২২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে।

Tag :
জনপ্রিয় নিউজ

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

হরিণাকুন্ডুর মণ্ডপগুলোতে নিপুণ হাতের ছোঁয়ায় রঙে পূর্ণতা পাচ্ছে ৩০ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ততা মৃৎশিল্পীরা

সময়: ০৮:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
আর মাত্র দুইদিন পরই মর্ত্যে আসছেন দেবী দুর্গা। দুর্গোৎসবকে ঘিরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সব মণ্ডপে নিপুণ হাতের ছোঁয়ায় রঙে পূর্ণতা পাচ্ছে ৩০ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যস্ততা মৃৎশিল্পীরা।
আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফরিদপুর সদর উপজেলার গ্রাম-গঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে পূজামণ্ডপ, কোথাও চলছে আলপনা, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ। সব মিলিয়ে চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। আর পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের ব্যস্ততা, উৎসাহ ও উদ্দীপনা।

আজ(১৪ অক্টোবর) বুধবার সকালে জোড়াদহ জটার খালি বাজার মন্ডপে দুর্গাপূজার ব্যতিক্রমী আয়োজন, সেখানে স্টলগুলোতে প্রতিমা সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সকাল থেকেই রাত পর্যন্ত নিপুণ হাতের ছোঁয়ায় রং নিয়ে প্রতিমা কাজে ব্যস্ত তারা।
মৃৎশিল্পীদের হাতের তুলির রঙে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। আর প্রতিমা তৈরির দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্করা ঘুরে ঘুরে দেখছেন প্রতিমা তৈরির কাজ। ধীরে ধীরে দেবীর রূপ নেওয়ার দৃশ্য দর্শনার্থীদের মাঝে তৈরি করছে বাড়তি আনন্দ ও উৎসাহ।
এদিকে পূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে চলছে আলোকসজ্জা, আলপনা, তোরণ নির্মাণ ও নান্দনিক সাজসজ্জার কাজ।

মা দুর্গার আগমনী বার্তায় ইতোমধ্যেই উৎসবের রঙে রাঙতে শুরু করেছে হরিনাকুন্ডু পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে, এখন শুধুই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়—যেদিন ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হবে পূজা মণ্ডপগুলো আর পূজার কয়েকটি দিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
হরিনাকুন্ডু উপজেলায় এবারে ৩০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সংশ্লিষ্ট মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সহ সকল প্রস্তুতি জোরদার করা হয়েছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রতিটি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত দীপন রায় সদা তৎপর অবস্থান গ্রহণ করেছেন, কোন প্রকার অপৃত্তিকার ঘটনা সৃষ্টি না হয় এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতি বছর এ উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয় আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ।

আরও পড়ুনঃ  চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের