হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ এর উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪টায় ফালডাঙ্গী মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।
“Farmer’s Field Day on Zinc Rice BRRI dhan102” শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি উপ-সহকারী শামসুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম, হারভেস্ট প্লাস বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির এবং আরডিআরএস বাংলাদেশের কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক সমৃদ্ধ ধান মানুষের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকদের জন্যও এটি লাভজনক ফসল। এ সময় কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষকদের মাঝে জিংক ধান চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 























