
মোশারফ হোসেন জসিম পাঠান
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের (পিয়ন) মেয়ে মোছাঃ শিরিন আক্তারের থানায় দায়ের করা একটি অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে একই গ্রামের মৃত খমির শেখের ছেলে মোঃ লিয়াকত আলীর সঙ্গে বাড়ি-জমি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়, লিয়াকত আলী জোরপূর্বক ও বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিস বৈঠক হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।
অন্যদিকে, শিরিন আক্তার হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার মেয়ে মোছাঃ ছুঁয়া আক্তার (৭)-কে নির্যাতনের চেষ্টা করা হয়েছে এবং এ ঘটনায় মোঃ শামিম মিয়া (১০)-কে আসামি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রাম ও এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর মাধ্যমে লিয়াকত আলী ও তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী দাবি করা লিয়াকত আলীর পরিবার এবং স্থানীয় গ্রামবাসী জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।
গ্রামবাসীদের মধ্যে মোঃ আব্দুল মোতালেব, আব্দুল কাদির, মোঃ নয়ন মিয়া, মোঃ কাসেম মিয়া, রফিকুল ইসলাম, মোঃ সেলিম মিয়া, কুরবান আলী, মোঃ সুরুজ আলী, তন্ময় আচার্য, শ্যামল দত্তসহ আরও অনেকেই এ বিষয়ে তাদের বক্তব্য দিয়েছেন।
Reporter Name 





















