
নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026
কুমিল্লা-৪, হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন, নতুন ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন,
“মানুষ আগ্রহ এবং উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। দীর্ঘ প্রায় দেড় দশকের বেশি সময় ধরে মানুষ সরাসরি ভোট দিতে পারেনি। বিশেষ করে নতুন প্রজন্ম, যারা কখনো ভোট দিতে পারেনি, আজ তারা প্রথমবার ভোট দিচ্ছে। আমার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছেন, যারা আজ প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করছেন। নতুন ভোটারের উপস্থিতিই উৎসাহ তৈরি করেছে।”
তিনি আরও জানান, ভোট সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছে।
Reporter Name 


















