Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে  নবীনগরে নাটঘর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নাটঘর হাই স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলীয় মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট এম এ মান্নান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ খান মহসিন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, সিনিয়র সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও শারাফাত আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটঘর ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ মান্নান তার বলেন, “বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। দেশে আইনের শাসন, ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণই বিএনপির শক্তি, আর জনগণের আন্দোলনের মাধ্যমেই এ দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”

তিনি আরও বলেন, “আমরা দলীয় কর্মসূচি বাস্তবায়নে মাঠে আছি। আপনাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার পতনের আন্দোলনে তৃণমূলের প্রতিটি কর্মীর সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণের রায়ে আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।”
আপনারা সকলে নির্বাচনের জন্য প্রস্তুত হোন নির্বাচনী ও রোডম্যাপ ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা দল যদি আমাকে মনোনয়ন দেয়।
আমিন এমপি নির্বাচিত হয়ে এই নবীনগরের সকল সমস্যার সমাধান করব।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

সভায় বক্তারা বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের পাশে থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করতে হবে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে দেশ থেকে দুঃশাসন, দুর্নীতি ও বেকারত্ব দূর হবে।

কর্মী সমাবেশকে কেন্দ্র করে নাটঘর হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শত শত নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। নেতারা দলীয় কর্মসূচি সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে  নবীনগরে নাটঘর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সময়: ১১:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নাটঘর হাই স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলীয় মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট এম এ মান্নান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ খান মহসিন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, সিনিয়র সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও শারাফাত আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটঘর ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ মান্নান তার বলেন, “বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। দেশে আইনের শাসন, ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণই বিএনপির শক্তি, আর জনগণের আন্দোলনের মাধ্যমেই এ দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”

তিনি আরও বলেন, “আমরা দলীয় কর্মসূচি বাস্তবায়নে মাঠে আছি। আপনাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার পতনের আন্দোলনে তৃণমূলের প্রতিটি কর্মীর সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনগণের রায়ে আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।”
আপনারা সকলে নির্বাচনের জন্য প্রস্তুত হোন নির্বাচনী ও রোডম্যাপ ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা দল যদি আমাকে মনোনয়ন দেয়।
আমিন এমপি নির্বাচিত হয়ে এই নবীনগরের সকল সমস্যার সমাধান করব।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন