Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতে ১১:৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“সুনামগঞ্জের ৫ জু’লাই যোদ্ধার গেজেট বাতিল”

আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জনসহ সারাদেশের মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত না হয়েও বা আন্দোলনে সম্পৃক্ত না থেকেও তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের নাম জেলা কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু নাম যাচাইয়ে দেখা গেছে— অনেকেই আহত হননি, কেউ কেউ আন্দোলনে সম্পৃক্তও ছিলেন না। আবার কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।”

এসব অনিয়মের কারণে মন্ত্রণালয় ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এর মধ্যে দ্বৈততার কারণে ২৩ জন এবং আহত না হওয়া ও আন্দোলনে সম্পৃক্ত না থাকা ১০৫ জনের গেজেট বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ব্যক্তি ও যারা তাদের সহায়তা করেছেন, সেই সঙ্গে বেআইনিভাবে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গেজেট বাতিল হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জন হলেন—
•  মোঃ রুহুল আমিন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৪৪৫
•  মোফাজ্জল হোসেন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৪৯১
•  মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৫৭১
•  আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৫৮৫
•  মো. মোবারক হোসেন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৬০১

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃতভাবে আহত ও অবদান রাখা যোদ্ধাদের মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় মন্ত্রণালয়?

আরও পড়ুনঃ  পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩
Tag :
জনপ্রিয় নিউজ

রাতে ১১:৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষ

“সুনামগঞ্জের ৫ জু’লাই যোদ্ধার গেজেট বাতিল”

সময়: ০৯:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জনসহ সারাদেশের মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত না হয়েও বা আন্দোলনে সম্পৃক্ত না থেকেও তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের নাম জেলা কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু নাম যাচাইয়ে দেখা গেছে— অনেকেই আহত হননি, কেউ কেউ আন্দোলনে সম্পৃক্তও ছিলেন না। আবার কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।”

এসব অনিয়মের কারণে মন্ত্রণালয় ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এর মধ্যে দ্বৈততার কারণে ২৩ জন এবং আহত না হওয়া ও আন্দোলনে সম্পৃক্ত না থাকা ১০৫ জনের গেজেট বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ব্যক্তি ও যারা তাদের সহায়তা করেছেন, সেই সঙ্গে বেআইনিভাবে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গেজেট বাতিল হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জন হলেন—
•  মোঃ রুহুল আমিন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৪৪৫
•  মোফাজ্জল হোসেন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৪৯১
•  মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৫৭১
•  আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৫৮৫
•  মো. মোবারক হোসেন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৬০১

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃতভাবে আহত ও অবদান রাখা যোদ্ধাদের মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় মন্ত্রণালয়?

আরও পড়ুনঃ  গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে