Dhaka ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নরসিংদী: নিহত ৫, আহত শতাধিক

  • Reporter Name
  • সময়: ০৭:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৭৯ Time View

আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫ ও শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। অদ্য ২১/১১/২৫ ইং শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্পের ঘটনা ঘটে। এসময় পুরো জেলা কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে।

নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মানাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে।

ভূমিকম্প এর উৎপত্তি স্থল হিসেবে নরসিংদীর পলাশ উপজেলা, ও মাধবদীকে চিহ্নিত করা হয়েছে। নরসিংদীর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ চিকিৎসা নিয়েছেন। এখন ও হাসপাতালে চিকিৎসা নিতে আহতরা আসছেন।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অদ্য ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প এর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রণাংশ আগুনে পুড়ে গিয়ে,বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পলাশ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস এর ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক জানান,ভূমিকম্পে এ আগুনের ঘটনা ঘটে৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। আমরা নরসিংদী বাসী গভীর ভাবে শোকাহত। ভূমিকম্পে নরসিংদীতে এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন বলে জানা যায়।

নরসিংদীর শহর এর গাবতলী এলাকায় বিল্ডিং ধ্বসে ছেলে ওমর নিহত, চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ার নিহত হয়েছেন। শিবপুর আজকিতলা ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত অবস্থায় জেলা হাসপাতালে ফোরকান আলী মারা গেছেন বলে জানা যায়। পলাশে মালিতা গ্রামে মাটির ঘর ধসে কাশম আলী নামে এক বৃদ্ধ ও ডাঙ্গায় ভূমিকম্পে হৃদযন্ত্র বন্ধ হয়ে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস

এ নিয়ে জেলায় নিহতের সংখ্যা ৫, আহত শতাধিক। সকল নিহতের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার, মেনহাজুল আলম পিপিএম, ও সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম ভূমিকম্পে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নরসিংদী: নিহত ৫, আহত শতাধিক

সময়: ০৭:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫ ও শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। অদ্য ২১/১১/২৫ ইং শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্পের ঘটনা ঘটে। এসময় পুরো জেলা কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে।

নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মানাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে।

ভূমিকম্প এর উৎপত্তি স্থল হিসেবে নরসিংদীর পলাশ উপজেলা, ও মাধবদীকে চিহ্নিত করা হয়েছে। নরসিংদীর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ চিকিৎসা নিয়েছেন। এখন ও হাসপাতালে চিকিৎসা নিতে আহতরা আসছেন।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অদ্য ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প এর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রণাংশ আগুনে পুড়ে গিয়ে,বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পলাশ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস এর ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক জানান,ভূমিকম্পে এ আগুনের ঘটনা ঘটে৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। আমরা নরসিংদী বাসী গভীর ভাবে শোকাহত। ভূমিকম্পে নরসিংদীতে এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন বলে জানা যায়।

নরসিংদীর শহর এর গাবতলী এলাকায় বিল্ডিং ধ্বসে ছেলে ওমর নিহত, চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ার নিহত হয়েছেন। শিবপুর আজকিতলা ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত অবস্থায় জেলা হাসপাতালে ফোরকান আলী মারা গেছেন বলে জানা যায়। পলাশে মালিতা গ্রামে মাটির ঘর ধসে কাশম আলী নামে এক বৃদ্ধ ও ডাঙ্গায় ভূমিকম্পে হৃদযন্ত্র বন্ধ হয়ে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ