Dhaka ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাকে মারধর ও নির্যাতন ছেলের, মাদকাসক্ত ছেলেকে কোমরসমান মাটিতে পুঁতে দিল এলাকাবাসী

  • Reporter Name
  • সময়: ১০:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ Time View

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান নামক এক মাদকাসক্ত যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় ওই ঘটনা ঘটে।
মাদকাসক্ত ওই যুবকের নাম খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরু উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,’ দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিল খলিলুর রহমান। বাড়ির ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতো সে। তাকে বাঁধা দিলেই গালিগালাজসহ যাকে তাকেই মারধর করতো। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত। মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তাঁর বৃদ্ধ মা-বাবাকে অত্যাচার করতো। মাঝেমধ্যেই টাকা না দিলে মারধর করতো। বিষয়টি আশপাশের লোকজনকে পীড়া দিচ্ছিল।

আজকে সকালে তারা একত্রিত হয়ে মাটি খুঁড়ে খলিলকে কোমর সমান চাপা দেয়। পরে সতর্ক করে আবার উঠিয়ে দেওয়া হয়।মুনসুর আলী নামের একজন বলেন,’শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করে খলিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেয় সে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে আটক করে ওই শাস্তি দেয়।খলিলুরের মা খোদেজা বেগম বলেন,’ মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। আর কতো দিবো। আমি অতিষ্ঠ হয়ে গেছি। আজ সকালেও সে টাকা চাইছে। আমি দিবোনা বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। এখন হাঁটতে পারছি না। পরে আশপাশের লোকজনকে জানাইছি।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ সাংবাদিক কে বলেন,’ওই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

মাকে মারধর ও নির্যাতন ছেলের, মাদকাসক্ত ছেলেকে কোমরসমান মাটিতে পুঁতে দিল এলাকাবাসী

সময়: ১০:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫