Dhaka ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনা -১ আসনের ইসলামীফ্রন্টের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Reporter Name
  • সময়: ১১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১১৯ Time View

মোঃ ইমরান হোসেন ,খুলনা জেলা প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খুলনা -১ আসনের ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শুনীল শুভ রায়।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় প্রেসক্লাবের নিজস্ব ভবনে উক্ত সভা অনুষ্ঠিত।

এ সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,”আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলাম,২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে চাইনি।নির্বাচনের বাস্তবতা দেখে আমি নির্বাচন বর্জন করি। জাতীয় নির্বাচনের বাস্তবতা সম্পর্কে আমি আগেই সতর্ক করি। যা আমাদের চেয়ারম্যান কানে নেন নি।এবিষয়ে চেয়ারম্যান বিরুদ্ধে কিছু কথা বললে আমাকে দল থেকে অব্যহতি দেয়।

এই নির্বাচনে বড় বড় দল থেকে আমাকে মনোনয়ন দিতে চাইলেও আমি নেই নি।আমি এই এলাকায় কাজ করতে চাই তাই স্বাতন্ত্র্য প্রার্থী হিসেবে মনোনয়ন কিনতে চেয়েছিলাম।কিন্ত সেখানে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর দেখাতে হয়,এই ক্ষেত্রে প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে।২০১৭ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জোট গঠিত হয়। যেহেতু ইসলামী ফ্রান্ট আমাদের জাতীয় পার্টির এক অংশের শরিক দল সেহেতু এই দলের প্রতিক নিয়ে আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয় করি।

আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নমুল কাজ করবো।”সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,ইসলামী ফ্রন্ট জাতীয় পার্টির এটি পার্ট সেখানে জাতীয় পার্টির নেতা কর্মী আমার সাথে কাজ করতে কোন বাধা নেই।

“ইসলামী ফ্রন্টে তার যোগদানের বিষয় জানতে চাইলে তিনি বলেন,” আমি ইসলামী ফ্রন্টের সদস্য হতে পারিনা,আমি শুধুমাত্র তাদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।”ইসলামি ফ্রন্টের নেতা কর্মী তাদের থাকার বিষয় তিনি বলেন,”যেহেতু এই এলাকায় এই দলের তেমন কোন প্রভাব বা কমিটি নেই সেই ক্ষেত্রে তাদের তেমন কেউ নেই।”এসময়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত জোটের শরিক দল বাংলাদেশ হিন্দুলীগের বটিয়াঘাটা উপজেলা শাখার আহবায়ক প্রীতিশ কান্তি মন্ডল, সাবেক জাতীয় পার্টির উপজেলা সভাপতি মতওয়ালী শেখ,সাংবাদিক স্বপন।আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক শাওন,গাজী তরিকু প্রমুখ।

আরও পড়ুনঃ  পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

খুলনা -১ আসনের ইসলামীফ্রন্টের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

সময়: ১১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মোঃ ইমরান হোসেন ,খুলনা জেলা প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খুলনা -১ আসনের ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শুনীল শুভ রায়।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় প্রেসক্লাবের নিজস্ব ভবনে উক্ত সভা অনুষ্ঠিত।

এ সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,”আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলাম,২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে চাইনি।নির্বাচনের বাস্তবতা দেখে আমি নির্বাচন বর্জন করি। জাতীয় নির্বাচনের বাস্তবতা সম্পর্কে আমি আগেই সতর্ক করি। যা আমাদের চেয়ারম্যান কানে নেন নি।এবিষয়ে চেয়ারম্যান বিরুদ্ধে কিছু কথা বললে আমাকে দল থেকে অব্যহতি দেয়।

এই নির্বাচনে বড় বড় দল থেকে আমাকে মনোনয়ন দিতে চাইলেও আমি নেই নি।আমি এই এলাকায় কাজ করতে চাই তাই স্বাতন্ত্র্য প্রার্থী হিসেবে মনোনয়ন কিনতে চেয়েছিলাম।কিন্ত সেখানে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর দেখাতে হয়,এই ক্ষেত্রে প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে।২০১৭ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জোট গঠিত হয়। যেহেতু ইসলামী ফ্রান্ট আমাদের জাতীয় পার্টির এক অংশের শরিক দল সেহেতু এই দলের প্রতিক নিয়ে আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয় করি।

আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নমুল কাজ করবো।”সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,ইসলামী ফ্রন্ট জাতীয় পার্টির এটি পার্ট সেখানে জাতীয় পার্টির নেতা কর্মী আমার সাথে কাজ করতে কোন বাধা নেই।

“ইসলামী ফ্রন্টে তার যোগদানের বিষয় জানতে চাইলে তিনি বলেন,” আমি ইসলামী ফ্রন্টের সদস্য হতে পারিনা,আমি শুধুমাত্র তাদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।”ইসলামি ফ্রন্টের নেতা কর্মী তাদের থাকার বিষয় তিনি বলেন,”যেহেতু এই এলাকায় এই দলের তেমন কোন প্রভাব বা কমিটি নেই সেই ক্ষেত্রে তাদের তেমন কেউ নেই।”এসময়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত জোটের শরিক দল বাংলাদেশ হিন্দুলীগের বটিয়াঘাটা উপজেলা শাখার আহবায়ক প্রীতিশ কান্তি মন্ডল, সাবেক জাতীয় পার্টির উপজেলা সভাপতি মতওয়ালী শেখ,সাংবাদিক স্বপন।আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক শাওন,গাজী তরিকু প্রমুখ।

আরও পড়ুনঃ  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন