
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে
কুমিল্লা -৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে শুরু হয়েছে হেভিওয়েট দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই।
ভোটের মাঠে প্রতিদিনই বাড়ছে উত্তাপ, পাল্লা দিয়ে চলছে প্রচারণা,যা পুরো আসন জুড়ে সৃষ্টি করেছে টানটান উত্তেজনা। একদিকে রয়েছে ভোটারদের উৎস অন্যদিকে রয়েছে অজানা শঙ্কাও। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠের লক্ষে নির্বাচনি মাঠে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনে দায়িত্ব থাকা সহকারী রিটানিং অফিসার মোঃ তানভীর হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী
হাজী মোঃ জসিম উদ্দিন(ধানের শীষ) জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর মোবারক হোসাইন,( দাঁড়ি-পাল্লা)।
দু’জনই নিজ নিজ ঘাঁটিতে শক্ত অবস্থান ধরে রেখে ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও বিএনপির প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের মুখোমুখি হয়েছেন জামায়াতের প্রার্থী
ডক্টর মোবারক হোসাইন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, স্থিতিশীলতা ও রাজনৈতিক ভবিষ্যৎ,এই তিন বিষয়কে সামনে রেখে ভোটাররা তাদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে মত দিয়েছেন অনেকেই।
সবমিলিয়ে এ আসন এখন নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম। নির্বাচনের শেষ মুহুর্তে এসে জমজমাট হয়ে উঠছে প্রচার প্রচারণা। দুই দলই নিজ নিজ অবস্থান থেকে ভাসমান ভোটার ও অন্যান্য দলের যাদের প্রার্থী নেই তাদের ভোটগুলো নিজেদের আদর্শে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
সবকিছু মিলিয়ে কুমিল্লা -৫ আসনে কে হাসবেন শেষ হাসি,তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই দিনই নির্ধারিত হবে বুড়িচং -ব্রাহ্মণপাড়া রাজনৈতিক ও জনগণের ভাগ্য।
Reporter Name 
























