Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ‘নাসরিন রহমান পপি’র কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বুড়িচংয়ে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি ইসলাম ধর্মের অবমাননার শামিল: মাওলানা মিজানুর রহমান আতিকী কুমিল্লা-৫ বুড়িচংয়ের মোকামে প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান রাউজান উত্তর সর্তায় সূর্যব্রত উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে মাঠে নামছেন ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধানের শীষের পক্ষে মাঠে নামছেন ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ Time View

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান-এর পক্ষে নির্বাচনী মাঠে গণসংযোগ কার্যক্রম আরও জোরালো হচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ তারিখ ইটনা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী।
দলীয় সূত্র জানায়, ইটনা উপজেলার সন্তান ও যুবসমাজের আইডল হিসেবে পরিচিত ডা. লাকী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গ্রামাঞ্চল, হাট-বাজার এবং জনসমাগমপূর্ণ এলাকায় গণসংযোগ চালাবেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং বিএনপির প্রার্থী এডভোকেট ফজলুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করবেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী স্থানীয়ভাবে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। বিশেষ করে তরুণ সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা এই নির্বাচনী প্রচারণায় নতুন গতি যোগ করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, কিশোরগঞ্জ-৪ আসনে ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। তাদের মতে, এডভোকেট ফজলুর রহমান একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনীতিবিদ। তার পক্ষে ডা. লাকীর মতো তরুণ ও জনপ্রিয় ব্যক্তিত্বের মাঠপর্যায়ের প্রচারণা ধানের শীষের পক্ষে ভোটারদের আরও উদ্বুদ্ধ করবে।
আগামী ১২ তারিখের গণসংযোগ কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচি কিশোরগঞ্জ-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার

ধানের শীষের পক্ষে মাঠে নামছেন ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী

Update Time : ১০:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬