Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কাল ইসিতে আবেদন করবে ১১ দলীয় জোট: জামায়াত আমির

  • Reporter Name
  • সময়: ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৫ Time View

নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কাল ইসিতে আবেদন করবে ১১ দলীয় জোট: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক  || 14 ফেব্রুয়ারি 2026

নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করবেন বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির এবং ঢাকা-১৫ আসনে নির্বাচিত সংসদ সদস্য।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল গণনায় দ্বৈতনীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। ইঞ্জিনিয়ারিং ও অনিয়ম করে ১১ দলের অনেক প্রার্থীকে হারানো হয়েছে। এসব বিষয়ে নিজ নিজ আসন থেকে কাল ১১ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন কমিশনে আবেদন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। তবে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে।’

হামলা-ভাঙচুরের অভিযোগ

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের কর্মী-সমর্থক ও ভোটারদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদী তৎপরতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ঘটনার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এগুলো এখনই বন্ধ করতে হবে। অন্যথায় আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। নিরীহ দেশবাসী যারা গণভোটে “হ্যাঁ” বলেছেন এবং আমাদের সমর্থন দিয়েছেন, তাদের আমরা আশ্বস্ত করতে চাই— আমরা আগের চেয়ে আরও শক্তভাবে তাদের পাশে থাকবো।’

নির্দিষ্ট আসনে অনিয়মের অভিযোগ

কিছু কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘নাসীরুদ্দিন পাটওয়ারীর আসনের বিষয়ে সবাই অবগত। সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে যা হয়েছে, তা গণমাধ্যম ও জনগণ প্রত্যক্ষ করেছেন।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুনঃ  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কাল ইসিতে আবেদন করবে ১১ দলীয় জোট: জামায়াত আমির

সময়: ০২:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক  || 14 ফেব্রুয়ারি 2026

নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করবেন বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির এবং ঢাকা-১৫ আসনে নির্বাচিত সংসদ সদস্য।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল গণনায় দ্বৈতনীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। ইঞ্জিনিয়ারিং ও অনিয়ম করে ১১ দলের অনেক প্রার্থীকে হারানো হয়েছে। এসব বিষয়ে নিজ নিজ আসন থেকে কাল ১১ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন কমিশনে আবেদন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। তবে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে।’

হামলা-ভাঙচুরের অভিযোগ

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের কর্মী-সমর্থক ও ভোটারদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদী তৎপরতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ঘটনার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এগুলো এখনই বন্ধ করতে হবে। অন্যথায় আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। নিরীহ দেশবাসী যারা গণভোটে “হ্যাঁ” বলেছেন এবং আমাদের সমর্থন দিয়েছেন, তাদের আমরা আশ্বস্ত করতে চাই— আমরা আগের চেয়ে আরও শক্তভাবে তাদের পাশে থাকবো।’

নির্দিষ্ট আসনে অনিয়মের অভিযোগ

কিছু কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘নাসীরুদ্দিন পাটওয়ারীর আসনের বিষয়ে সবাই অবগত। সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে যা হয়েছে, তা গণমাধ্যম ও জনগণ প্রত্যক্ষ করেছেন।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুনঃ  পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!!