Dhaka ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

১০ টাকায় ইফতার বাজার: স্বস্তি পেল পাঁচশো পরিবার

  • Reporter Name
  • সময়: ০৯:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ Time View

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি :

‘গেলো পাঁচটা রোজা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার করেছি। গতকাল শুনলাম এখানে ১০ টাকায় ইফতার দেবে। তাই আজ নাতিকে নিয়ে চলে আসছি। একটা ব্যাগের দাম দিয়েই আট রকম ইফতার সামগ্রী পেলাম। এখন বাকি রোজাগুলো একটু ভালোভাবে কাটবে।’ কথাগুলো বলছিলেন মুন্সিগঞ্জের মোল্লাকান্দি গ্রামের বিধবা মনজুরা বেগম (৫৫)। ৯ বছরের নাতিকে নিয়ে মানুষের সাহায্যের ওপর নির্ভর করেই চলছে তার সংসার।

রমজানের শুরুতেই স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে মুন্সিগঞ্জের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘১০ টাকায় ইফতার বাজার’। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই বাজারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।

এই অস্থায়ী বাজার থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবার সংগ্রহ করেন ইফতারের জন্য প্রয়োজনীয় ৮ ধরনের পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া, ডাল ও মুড়িসহ বিভিন্ন সামগ্রী।

সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠজুড়ে সাজানো হয়েছে অস্থায়ী স্টল। অন্যান্য বাজারের মতোই ক্রেতারা নিজ হাতে পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন। পার্থক্য শুধু একটাই, প্রতিটি প্যাকেটের মূল্য মাত্র ১০ টাকা। বাজারজুড়ে ছিল নিম্ন আয়ের মানুষের ভিড় এবং মুখভরা হাসি।

টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার আব্দুল মান্নান (৭০) বলেন, ‘যে ব্যাগ দিয়ে বাজার দিচ্ছে সেটার দামই ১৫ টাকা। অথচ এখানে ১০ টাকা দিয়ে ব্যাগভর্তি বাজার করছি। গরিব মানুষের জন্য এমন বাজার আরও হওয়া দরকার। তারা আমাদের সম্মান দিয়ে বাজার করতে দিয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।’

সদর উপজেলার চরবেহেরপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা লাবুনি আক্তার (৩৮) দুই মেয়েকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। ১০ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন

লাবুনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে প্রতি রমজানে এখান থেকে ইফতার কিনি। এ বছর কয়েকটা রোজা চলে গেলেও বাজার বসেনি দেখে খুব চিন্তায় ছিলাম। আজ সকালে শুনেই চলে আসছি। এখন অন্তত কিছুদিন ইফতার নিয়ে চিন্তা করতে হবে না।’

সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হাসান জানান, নিম্ন আয়ের মানুষের আত্মসম্মানবোধের কথা বিবেচনা করেই তারা বিনামূল্যে নয়, নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমরা ১০ টাকায় ইফতার বাজার এবং ১০ টাকায় এক কেজি গরুর মাংসের বাজারের আয়োজন করি। এতে মানুষ সাহায্য নেওয়ার বদলে বাজার করার অনুভূতি পায়। তারা আত্মসম্মান বজায় রেখেই পণ্য সংগ্রহ করতে পারেন।’

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন,
‘এবার পঞ্চমবারের মতো এই বাজারের আয়োজন করা হয়েছে। পাঁচ শতাধিক পরিবার উপকৃত হয়েছে। অসহায় মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা গর্বের সঙ্গে বাজার করে নিয়ে যাচ্ছেন, এটিই আমাদের আনন্দ।,

২০১৮ সালে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন প্রতিবছরই রমজানে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী ও ১০ টাকায় গরুর মাংস বিতরণ করে থাকে। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

১০ টাকায় ইফতার বাজার: স্বস্তি পেল পাঁচশো পরিবার

সময়: ০৯:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি :

‘গেলো পাঁচটা রোজা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার করেছি। গতকাল শুনলাম এখানে ১০ টাকায় ইফতার দেবে। তাই আজ নাতিকে নিয়ে চলে আসছি। একটা ব্যাগের দাম দিয়েই আট রকম ইফতার সামগ্রী পেলাম। এখন বাকি রোজাগুলো একটু ভালোভাবে কাটবে।’ কথাগুলো বলছিলেন মুন্সিগঞ্জের মোল্লাকান্দি গ্রামের বিধবা মনজুরা বেগম (৫৫)। ৯ বছরের নাতিকে নিয়ে মানুষের সাহায্যের ওপর নির্ভর করেই চলছে তার সংসার।

রমজানের শুরুতেই স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে মুন্সিগঞ্জের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘১০ টাকায় ইফতার বাজার’। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই বাজারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।

এই অস্থায়ী বাজার থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবার সংগ্রহ করেন ইফতারের জন্য প্রয়োজনীয় ৮ ধরনের পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া, ডাল ও মুড়িসহ বিভিন্ন সামগ্রী।

সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠজুড়ে সাজানো হয়েছে অস্থায়ী স্টল। অন্যান্য বাজারের মতোই ক্রেতারা নিজ হাতে পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন। পার্থক্য শুধু একটাই, প্রতিটি প্যাকেটের মূল্য মাত্র ১০ টাকা। বাজারজুড়ে ছিল নিম্ন আয়ের মানুষের ভিড় এবং মুখভরা হাসি।

টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার আব্দুল মান্নান (৭০) বলেন, ‘যে ব্যাগ দিয়ে বাজার দিচ্ছে সেটার দামই ১৫ টাকা। অথচ এখানে ১০ টাকা দিয়ে ব্যাগভর্তি বাজার করছি। গরিব মানুষের জন্য এমন বাজার আরও হওয়া দরকার। তারা আমাদের সম্মান দিয়ে বাজার করতে দিয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।’

সদর উপজেলার চরবেহেরপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা লাবুনি আক্তার (৩৮) দুই মেয়েকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। ১০ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ