মানবজীবন ডেস্ক | প্রকাশিত: 01 মার্চ 2026, 05:25 PM
নিহত হওয়ার আগে গত ১৭ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি শেষবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়েছেন। জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর এই ভাষণটি দেন।
ভাষণে তিনি উল্লেখ করেন, “আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের কাছে প্রতিরোধমূলক অস্ত্র না থাকে, তবে সেই দেশ শত্রুদের পায়ের নিচে পিষ্ট হবে।”
খামেনি আরও বলেন, “প্রতিরোধমূলক অস্ত্র আমাদের জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। মার্কিনিরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে—তারা বলছে, ‘তোমাদের অমুক অমুক ক্ষেপণাস্ত্র থাকতে পারে, তোমাদের পাল্লা এতটুকু হতে পারে এর বেশি নয়’—এসবের সঙ্গে তোমাদের কী সম্পর্ক? এটি একান্তই ইরানি জাতির বিষয়।”
মার্কিন সামরিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, “তাদের মনে হয় এবং মার্কিন প্রেসিডেন্ট বারবার এটিই বলছেন যে— মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। তবে বিশ্বের এই তথাকথিত শক্তিশালী সেনাবাহিনীকেও মাঝে মাঝে এমন জোরে থাপ্পড় খেতে হতে পারে, যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না।”
Reporter Name 



























