
মোঃ রনি রজব ,ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):
চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাট উপজেলার ময়ামারী গ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফিরোজ আলী (রিপন), যিনি সেনা সদস্য এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।
ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা। সভায় ফাউন্ডেশনের উদ্দেশ্যসমূহ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:
♦ অসহায়, দুঃস্থ ও গরিবদের পাশে দাঁড়ানো।
♦ হত-দরিদ্র নারী ও পুরুষকে আর্থিক সহযোগিতার মাধ্যমে টেকসই কর্মসংস্থান প্রদান।
♦ চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা, যারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না।
♦ দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য বই ও ফরম ফিলাপ সহায়তা।
♦ প্রাপ্তবয়স্ক দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা।
♦ বন্যা, খরা, ঝড়, অগ্নিকাণ্ড ইত্যাদি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন।
♦ অন্যান্য মানবিক সহায়তা।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসান, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম (বাবু), ক্যাশিয়ার মোঃ ইসতিয়াক আহমেদ, আহ্বায়ক মোঃ জুবায়ের ইসলাম (ইঞ্জিনিয়ার), সাধারণ সদস্য মোঃ কামরুল ইসলাম, আলমাস আলী (আলম), আব্দুল করিম, খাইরুল ইসলাম, সনি আকরাম, মোঃ রনি রজব (সাংবাদিক), সমন্বয়ক সদস্য মোঃ মেসবাহুল হক (রনি), ইয়াসিন আরাফাত, ফেরদাউস আলী এবং সহ-সেক্রেটারি তানভীর আহমেদ (টনি) সহ অন্যান্য সদস্যবৃন্দ।সভায় সভাপতির বক্তব্যে বলা হয়, মানবতার সেবায় কাজ করা হলো ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সবাইকে আহ্বান জানানো হয় গরিব, অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, “মানব সেবা একটি মহান মূল্যবোধ, যা সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে। আসুন আমরা সবাই একসাথে মানবতার কল্যাণে কাজ করি।”
বিসমিল্লাহ ফাউন্ডেশন ইতিমধ্যেই অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রম শুরু করেছে। সভাপতি মোঃ ফিরোজ আলী (রিপন) সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে ফাউন্ডেশন আরও সমৃদ্ধ ও কার্যকরভাবে মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারে।
মোঃ রনি রজব 

























