Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম  :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আকাশপথ ও এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটের মধ্যে শুক্রবারের ৭টি ফ্লাইটসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বাতিল হওয়া ৭টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে ফ্লাইট চলাচলে স্থবিরতা নেমে আসে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

আরও পড়ুনঃ  রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

এক রাতেই ৭ ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সময়: ০৮:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম  :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আকাশপথ ও এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটের মধ্যে শুক্রবারের ৭টি ফ্লাইটসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বাতিল হওয়া ৭টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে ফ্লাইট চলাচলে স্থবিরতা নেমে আসে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

আরও পড়ুনঃ  আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!!