Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন

ভ্রাম্যমাণ নিউজ কভারেজ ২৯ শে মার্চ ২০২৬ রবিবার, নড়াইল সদর।নড়াইল সদর উপজেলার তুলারামপুর যশোর-নড়াইল রোডে অবস্থিত, মেসার্স তানভীর ফিলিং স্টেশনে গতকাল রাতে আনুমানিক ০২-০৫মিনিটের সময় ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। গতকাল রাতে প্রতিদিনের ন্যায় এই তেল পাম্পের ম্যানেজার তার অফিসে কর্মরত অবস্থায় সেখানে ট্রাক নিয়ে তেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্লা।

এই সময় পর্যাপ্ত তেলের আমদানি না থাকায় ম্যানেজার নাহিদ সরদারের সাথে ট্রাক চালক সুজাত মোল্লার বাকবিতন্ডা হয় এবং সুজাত মোল্লা ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পাম্পের পাশে অবস্থান করে। পরবর্তীতে ম্যানেজার নাহিদ ও তার সহযোগী জিহাদ মোল্লা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় পেছন থেকে ট্রাক চাপায় হত্যা করে পাম্পের ম্যানেজার নাহিদ সরদারকে এই সময় নাহিদ সরদারের সহযোগি জিহাদ মোল্লা গুরুতর আহত হন। পাম্পে অবস্থানরত অন্যান্যরা ঘটনাটি আঁচ করতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, নিহত নাহিদ সরদার এবং ঘাতক সুজাত মোল্লার বাড়ি একই থানার পেড়োলী গ্ৰামে। নাহিদ সরদারের বাড়িতে তার মা, স্ত্রী,সহ গ্ৰামের অন্যান্য সকল মানুষের শোকের মাতম লক্ষ্য করা যায়। পক্ষান্তরে ঘাতক সুজাত মোল্লার বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের পলাতক থাকার কথা শোনা যায়। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে পূর্বের কোন ধরনের শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় গণ মানুষেরা তেল নিয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনার নেপথ্যে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!!
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন

সময়: ০৪:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ভ্রাম্যমাণ নিউজ কভারেজ ২৯ শে মার্চ ২০২৬ রবিবার, নড়াইল সদর।নড়াইল সদর উপজেলার তুলারামপুর যশোর-নড়াইল রোডে অবস্থিত, মেসার্স তানভীর ফিলিং স্টেশনে গতকাল রাতে আনুমানিক ০২-০৫মিনিটের সময় ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। গতকাল রাতে প্রতিদিনের ন্যায় এই তেল পাম্পের ম্যানেজার তার অফিসে কর্মরত অবস্থায় সেখানে ট্রাক নিয়ে তেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্লা।

এই সময় পর্যাপ্ত তেলের আমদানি না থাকায় ম্যানেজার নাহিদ সরদারের সাথে ট্রাক চালক সুজাত মোল্লার বাকবিতন্ডা হয় এবং সুজাত মোল্লা ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পাম্পের পাশে অবস্থান করে। পরবর্তীতে ম্যানেজার নাহিদ ও তার সহযোগী জিহাদ মোল্লা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় পেছন থেকে ট্রাক চাপায় হত্যা করে পাম্পের ম্যানেজার নাহিদ সরদারকে এই সময় নাহিদ সরদারের সহযোগি জিহাদ মোল্লা গুরুতর আহত হন। পাম্পে অবস্থানরত অন্যান্যরা ঘটনাটি আঁচ করতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, নিহত নাহিদ সরদার এবং ঘাতক সুজাত মোল্লার বাড়ি একই থানার পেড়োলী গ্ৰামে। নাহিদ সরদারের বাড়িতে তার মা, স্ত্রী,সহ গ্ৰামের অন্যান্য সকল মানুষের শোকের মাতম লক্ষ্য করা যায়। পক্ষান্তরে ঘাতক সুজাত মোল্লার বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের পলাতক থাকার কথা শোনা যায়। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে পূর্বের কোন ধরনের শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় গণ মানুষেরা তেল নিয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনার নেপথ্যে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী