Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা: সক্রিয় ভুয়া এজেন্সি চক্র, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • Reporter Name
  • সময়: ১২:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৮২ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

ইন্ডিয়ান ভিসা লাগানোর নামে দেশের বিভিন্ন স্থানে ভুয়া এজেন্সি ও অসাধু ব্যবসায়ীদের প্রতারণা বেড়েই চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে একটি প্রতারক চক্র।

খোঁজ নিয়ে জানা যায়, আগে চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়ান ভিসা ও সংশ্লিষ্ট প্রসেসিং খরচ মিলিয়ে প্রায় ৮০০ টাকার মধ্যেই সম্পন্ন হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতা সৃষ্টি হওয়ায় একটি সিন্ডিকেট এই খাতে আধিপত্য বিস্তার করে। বর্তমানে অনেক এজেন্সি চিকিৎসা ভিসা, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ব্যবসায়িক ভিসার নামে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

ভুক্তভোগীরা জানান, এসব এজেন্সি দ্রুত ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায় করলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে সেবা দেয় না, এমনকি প্রতারণার ঘটনাও ঘটছে।
এদিকে বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সহজ না হওয়ায় দালাল চক্রের দৌরাত্ম্য থামছে না। ফেসবুকে বিভিন্ন পেজের মাধ্যমে “সহজে ভিসা”, “গ্যারান্টি ভিসা” ইত্যাদি প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

সচেতন মহল মনে করছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ভিসা প্রক্রিয়া সহজ করা এবং ভুয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। একইসাথে প্রশাসনের নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা। দুই বাংলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, আগের মতো স্বল্প খরচে সহজে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা হোক।

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন
Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা: সক্রিয় ভুয়া এজেন্সি চক্র, ভোগান্তিতে সাধারণ মানুষ

সময়: ১২:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬