Dhaka ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকদের জন্য নতুন এক উদ্যোগের সূচনা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অদ্য মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল, শহীদ মারুফ স্টেডিয়াম-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি ১৫ জন কৃষকের হাতে নিজে কৃষক কার্ড তুলে দেন এবং গাছের চারা বিতরণ করেন।

পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামপুর উপজেলা-সহ ১০ টি জেলার ১১ টি উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিন উর রশিদ, মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ইসলামপুরে আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক। উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ—শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫), মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩) এবং মোঃ সুলতান মাহমুদ বাবু (জামালপুর-২)।

পাইলট প্রকল্পের প্রথম পর্যায়ে নিবন্ধিত কৃষকদের মাঝে এই বিশেষ ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। কৃষি সেবাকে আরও গতিশীল, সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা

কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

সময়: ০৬:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকদের জন্য নতুন এক উদ্যোগের সূচনা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অদ্য মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল, শহীদ মারুফ স্টেডিয়াম-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি ১৫ জন কৃষকের হাতে নিজে কৃষক কার্ড তুলে দেন এবং গাছের চারা বিতরণ করেন।

পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামপুর উপজেলা-সহ ১০ টি জেলার ১১ টি উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিন উর রশিদ, মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ইসলামপুরে আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক। উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ—শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫), মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩) এবং মোঃ সুলতান মাহমুদ বাবু (জামালপুর-২)।

পাইলট প্রকল্পের প্রথম পর্যায়ে নিবন্ধিত কৃষকদের মাঝে এই বিশেষ ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। কৃষি সেবাকে আরও গতিশীল, সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা