Dhaka ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা বাগমনিরাম স্কুলে চলছে প্রকাশ্যে ডাকাতি কুষ্টিয়ার পদ্মা নদীতে টহল নৌ-পুলিশের সন্ত্রাসীদের হামলা, ওসিসহ আহত-০৫ কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভোরের টহলে ধরা পড়ল দস্যুতার প্রস্তুতি, কিশোরগঞ্জে যুবক গ্রেফতার সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের ১৪ দিন ধরে নিখোঁজ যুবক, খোঁজে পরিবারের আকুতি টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা: উপস্থিত ১৪৬০, অনুপস্থিত ১৩

কালিগঞ্জ ব্যুরো:

কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।উপজেলার চারটি কেন্দ্রের মধ্যে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮১ জন। এর মধ্যে ছাত্র ৩১৭ জন ও ছাত্রী ৩৬৪ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৯ জন।কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কোড নং-৫৫০) কেন্দ্রে মোট ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১৮৫ জন ও ছাত্রী ১৪৬ জন, অনুপস্থিত ছিল ২ জন।

এছাড়া কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাঙ্খিত স্থানে পৌঁছানোর লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন হয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে হবে, যাতে তারা নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে এসএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা ব্যবস্থা
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা

কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা: উপস্থিত ১৪৬০, অনুপস্থিত ১৩

সময়: ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কালিগঞ্জ ব্যুরো:

কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।উপজেলার চারটি কেন্দ্রের মধ্যে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮১ জন। এর মধ্যে ছাত্র ৩১৭ জন ও ছাত্রী ৩৬৪ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৯ জন।কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কোড নং-৫৫০) কেন্দ্রে মোট ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১৮৫ জন ও ছাত্রী ১৪৬ জন, অনুপস্থিত ছিল ২ জন।

এছাড়া কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাঙ্খিত স্থানে পৌঁছানোর লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন হয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে হবে, যাতে তারা নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা