Dhaka ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ ৪ গ্রেফতার!

  • Reporter Name
  • সময়: ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক গৃহবধূকে তুলে নিয়ে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগীর দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সান্তাহার পোস্ট অফিসপাড়ার নূর ইসলাম বাবুর ছেলে সাহেদুল ইসলাম সাহেদ (২১), শেখ আবদুল বারেকের মেয়ে রুনা বেগম (৪৫), সান্তাহার পূর্ব লোকো কলোনির তহিদুল ইসলামের ছেলে মিঠু হোসেন (২৭) এবং আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে সান্তাহার পূর্ব লোকো কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। গত ২২ এপ্রিল পাশের বাড়ির এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হলে, ওই ঘটনার জেরে আইয়ুব আলী ভুক্তভোগী দম্পতিকে সান্তাহার রেলগেট এলাকার একটি দোকানে ডেকে পাঠান। সেখানে নিখোঁজ মেয়েকে খুঁজে বের করার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়।

এসময় আসামি মিঠু হোসেন ও হৃদয় হোসেন দম্পতিকে মারধর করলে স্বামী ভয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে রুনা বেগম ভুক্তভোগীকে মারধর করে তার বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখে।

রাত আনুমানিক ২টার দিকে ওই ঘরে ঢুকে সাহেদুল ইসলাম সাহেদ ও আজান আলী নামে আরেক ব্যক্তি গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। যাওয়ার সময় কাউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।

পরদিন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগী পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে নারীসহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  এমপি’র নাম ভাঙিয়ে চাল সিন্ডিকেট—মোফাজ্জল অভিযুক্ত
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

সান্তাহারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ ৪ গ্রেফতার!

সময়: ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক গৃহবধূকে তুলে নিয়ে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগীর দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সান্তাহার পোস্ট অফিসপাড়ার নূর ইসলাম বাবুর ছেলে সাহেদুল ইসলাম সাহেদ (২১), শেখ আবদুল বারেকের মেয়ে রুনা বেগম (৪৫), সান্তাহার পূর্ব লোকো কলোনির তহিদুল ইসলামের ছেলে মিঠু হোসেন (২৭) এবং আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে সান্তাহার পূর্ব লোকো কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। গত ২২ এপ্রিল পাশের বাড়ির এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হলে, ওই ঘটনার জেরে আইয়ুব আলী ভুক্তভোগী দম্পতিকে সান্তাহার রেলগেট এলাকার একটি দোকানে ডেকে পাঠান। সেখানে নিখোঁজ মেয়েকে খুঁজে বের করার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়।

এসময় আসামি মিঠু হোসেন ও হৃদয় হোসেন দম্পতিকে মারধর করলে স্বামী ভয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে রুনা বেগম ভুক্তভোগীকে মারধর করে তার বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখে।

রাত আনুমানিক ২টার দিকে ওই ঘরে ঢুকে সাহেদুল ইসলাম সাহেদ ও আজান আলী নামে আরেক ব্যক্তি গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। যাওয়ার সময় কাউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।

পরদিন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগী পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে নারীসহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জ জাইকা প্রকল্পে অনিয়মের সংবাদ: সাংবাদিক আলী হোসেনের ওপর নৃশংস হামলা