Dhaka ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১২:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৭৬ Time View

যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন নেতা কর্মীরা

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছে তিনি দলীয় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন।

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ঐতিহাসিক এই খালটি প্রথম খননের উদ্বোধন করেছিলেন ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

সময়: ১২:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছে তিনি দলীয় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন।

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ঐতিহাসিক এই খালটি প্রথম খননের উদ্বোধন করেছিলেন ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ  'লা পুলগা' থেকে 'দ্য গোট'