Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার “নতুন কুঁঁড়ি স্পোর্টস ২০২৬ ইং চট্টগ্রাম জেলার উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রামে ট্রিটমেন্ট হাসপাতাল (প্রা:) লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে নবীনগরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের মিছিল ও পথ সভা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সারাদিন মুরগি ড্রেসিং স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা শিকলে বাঁধা গণমাধ্যম দিবস নির্যাতিত সাংবাদিকের আহাজারি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল – অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। মৃত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে এবং পেশায় একজন রাজ মিস্ত্রি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমা তাসনীম জানান, দূর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে রেফার্ড করা হয়। কিছু দুর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হবে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময়
Tag :
জনপ্রিয় নিউজ

আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!!

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

সময়: ১০:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল – অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। মৃত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে এবং পেশায় একজন রাজ মিস্ত্রি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমা তাসনীম জানান, দূর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে রেফার্ড করা হয়। কিছু দুর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হবে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ পুনর্ব্যক্ত রাজনীতি মানুষের জন্য দেওয়ার নেওয়ার নয়