Dhaka ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু। শাহবাগের একটি ম্যাস থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার। নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব বালিয়াডাঙ্গীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আগামীতে স্পোর্টসে পিএইচডি করবে শিক্ষার্থীরা— ক্রীড়া প্রতিমন্ত্রী

মানিক হোসেন, ইবি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস সায়েন্সের সাবজেক্ট রয়েছে। তবে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আরও কিছু স্পোর্টস-সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে স্পোর্টস বিষয়ে শিক্ষার্থীরা পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবে।

সোমবার (৪ মে) বিকেল ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন। পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং পেশাদারিত্বে আনতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।”

প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। স্কুল ও কলেজ পর্যায়েও খেলাধুলার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

উল্লেখ্য, এদিন সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়, যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ট্রিটমেন্ট হাসপাতাল (প্রা:) লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

আগামীতে স্পোর্টসে পিএইচডি করবে শিক্ষার্থীরা— ক্রীড়া প্রতিমন্ত্রী

সময়: ০৯:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

মানিক হোসেন, ইবি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস সায়েন্সের সাবজেক্ট রয়েছে। তবে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আরও কিছু স্পোর্টস-সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে স্পোর্টস বিষয়ে শিক্ষার্থীরা পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবে।

সোমবার (৪ মে) বিকেল ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন। পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং পেশাদারিত্বে আনতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।”

প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। স্কুল ও কলেজ পর্যায়েও খেলাধুলার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

উল্লেখ্য, এদিন সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়, যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক